আমেরিকা আরো চারটি রকেট লঞ্চার পাঠাচ্ছে ইউক্রেনে
https://parstoday.ir/bn/news/world-i110800-আমেরিকা_আরো_চারটি_রকেট_লঞ্চার_পাঠাচ্ছে_ইউক্রেনে
আমেরিকা জানিয়েছে, তারা আরো চারটি রকেট লাঞ্চার পাঠাবে ইউক্রেনে। রাশিয়ার সঙ্গে যখন ইউক্রেনের যুদ্ধ পাঁচ মাসে পড়লো তখন এই ঘোষণা দিচ্ছে আমেরিকা।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ২১, ২০২২ ০৭:১৫ Asia/Dhaka
  • মার্কিন নির্মিত রকেট লঞ্চার সিস্টেম
    মার্কিন নির্মিত রকেট লঞ্চার সিস্টেম

আমেরিকা জানিয়েছে, তারা আরো চারটি রকেট লাঞ্চার পাঠাবে ইউক্রেনে। রাশিয়ার সঙ্গে যখন ইউক্রেনের যুদ্ধ পাঁচ মাসে পড়লো তখন এই ঘোষণা দিচ্ছে আমেরিকা।

গতকাল (বুধবার) মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন ঘোষণা করেন, আমেরিকা ইউক্রেনকে সর্বশেষ যে সামরিক সহায়তা প্যাকেজ পাঠাচ্ছে তাতে আরো চারটি হাই মবিলিটি রকেট সিস্টেম বা এইচআইএমএআরএস থাকবে।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, নতুন সামরিক প্যাকেজে আরো অনেক মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম এবং ক্ষেপণাস্ত্র ও গোলাগুলি থাকবে। তিনি বলেন, গত আগস্ট মাস থেকে আমেরিকা এ পর্যন্ত যে সমস্ত সামরিক সহায়তা প্যাকেজ পাঠিয়েছে এটি হবে তার ১৬তম চালান। লয়েড অস্ট্রিন বলেন, "আমরা ইউক্রেনকে দীর্ঘমেয়াদী টেকসই সমর্থন দেব এবং ইউক্রেনের নিরাপত্তা রক্ষার জন্য যে ধরনের প্রযুক্তি ও গোলাবারুদ প্রয়োজন আমরা তাদেরকে তাই সরবরাহ করব।"

আমেরিকা গত মাসে ৪৫ কোটি ডলারের সামরিক সহায়তা পাঠিয়েছে যার মধ্যে রকেট লঞ্চার ছিল।

গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে। এরপর থেকে এ পর্যন্ত আমেরিকা ইউক্রেনকে ৮০০ কোটি ডলারের অস্ত্রশস্ত্র সরবরাহ করেছে। রাশিয়া বলছে, আমেরিকার এই সমস্ত অস্ত্রের চালান যুদ্ধকে শুধু দীর্ঘায়িত করবে।#

পার্সটুডে/এসআইবি/২১