আমেরিকাজুড়ে বন্দুক সহিংসতায় হতাহত হয়েছে ৬ হাজারের বেশি শিশু
https://parstoday.ir/bn/news/world-i117730-আমেরিকাজুড়ে_বন্দুক_সহিংসতায়_হতাহত_হয়েছে_৬_হাজারের_বেশি_শিশু
২০২২ সালে আমেরিকা জুড়ে বন্দুক সহিংসতায় ছয় হাজারের বেশি শিশু হতাহত হয়েছে। মার্কিন একটি এনজিও এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
ডিসেম্বর ২৮, ২০২২ ১২:৪০ Asia/Dhaka
  • আমেরিকাজুড়ে বন্দুক সহিংসতায় হতাহত হয়েছে ৬ হাজারের বেশি শিশু

২০২২ সালে আমেরিকা জুড়ে বন্দুক সহিংসতায় ছয় হাজারের বেশি শিশু হতাহত হয়েছে। মার্কিন একটি এনজিও এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

গতকাল (মঙ্গলবার) ‘গান ভায়োলেন্স আর্কাইভ’ বা জিভিএ এই প্রতিবেদন প্রকাশ করে। এতে বলা হয়েছে, ২০২২ সালে আমেরিকায় ৬ হাজার ৩২টি শিশু বন্দুক সহিংসতায় হতাহত হয়েছে যার মধ্যে রয়েছে ১৭ বছর কিংবা তার চেয়ে কম বয়সী শিশুরা।

২০১৪ সাল থেকে জেভিএ বন্দুক সহিংসতায় শিশু মৃত্যুর বিষয়টি রেকর্ড রেখে চলেছে। এরমধ্যে চলতি বছরে সবচেয়ে বেশি শিশু মারা গেছে। গতবছর আমেরিকা জুড়ে বন্দুক সহিংসতায় হতাহত হয়েছিল ৫৭৩৮টি শিশু। এ বছরে যেসব শিশু নিহত হয়েছে তার মধ্যে ৩০৬টি ১১ বছর বা তার কম বয়সী। এই বয়সের শিশু আহত হয়েছে ৬৬৮টি। এছাড়া, ১২ থেকে ১৭ বছর বয়সী ১৩২৫টি শিশু নিহত হয়েছে। এই বয়সী শিশু আহত হয়েছে ৩৭৩২টি।

গত মাসে জিভিএ বলেছিল, ২০২২ সালে পুরো আমেরিকায় মোট ৬০৯টি গণ গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। বছর শেষ হতে এ সংখ্যা বেড়ে ৬৭৫-এ দাঁড়াতে পারে।#

পার্সটুডে/এসআইবি/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।