মার্কিন সেনা উপস্থিতির বিরুদ্ধে ওকিনাওয়ায় ২ দশকের মধ্যে বৃহত্তম বিক্ষোভ
https://parstoday.ir/bn/news/world-i12448-মার্কিন_সেনা_উপস্থিতির_বিরুদ্ধে_ওকিনাওয়ায়_২_দশকের_মধ্যে_বৃহত্তম_বিক্ষোভ
জাপানের ওকিনাওয়া দ্বীপে আজ (রোববার) হাজার হাজার মানুষ মার্কিন-বিরোধী বিক্ষোভ করেছে। জাপানে মার্কিন সেনাবাহিনীর উপস্থিতি এবং মার্কিন সেনাদের ধর্ষণ ও হত্যাসহ অব্যাহত অপরাধ তৎপরতার বিরুদ্ধে এ সাম্প্রতিককালের বৃহত্তম এ বিক্ষোভ হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ১৯, ২০১৬ ১৩:০৭ Asia/Dhaka
  • মার্কিন সেনা উপস্থিতির বিরুদ্ধে ওকিনাওয়ায় ২ দশকের মধ্যে বৃহত্তম বিক্ষোভ

জাপানের ওকিনাওয়া দ্বীপে আজ (রোববার) হাজার হাজার মানুষ মার্কিন-বিরোধী বিক্ষোভ করেছে। জাপানে মার্কিন সেনাবাহিনীর উপস্থিতি এবং মার্কিন সেনাদের ধর্ষণ ও হত্যাসহ অব্যাহত অপরাধ তৎপরতার বিরুদ্ধে এ সাম্প্রতিককালের বৃহত্তম এ বিক্ষোভ হয়েছে।

গত দু’দশকের মধ্যে আজকের বিক্ষোভকে আমেরিকার বিরুদ্ধে অন্যতম বড় বিক্ষোভ হিসেবে গণ্য করা হচ্ছে। গ্রীষ্মের তীব্র দাবদাহকে উপেক্ষা করে ওকিনাওয়া দ্বীপের রাজধানী নাহার একটি পার্কে এ বিক্ষোভ হয়। আয়োজনকারীরা বলছেন, বিক্ষোভে ৫০ হাজারের বেশি মানুষ যোগ দিয়েছে। সম্প্রতি মার্কিন সাবেক এক সেনার ধর্ষণ ও হত্যার শিকার ২০ বছর বয়সী রিনা শিমাবুকুরোর বাবার একটি বার্তা পাঠের মধ্যদিয়ে এ বিক্ষোভের সূচনা হয়। এর আগে রিনার স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

Image Caption

ওকিনাওয়া থেকে মার্কিন মেরিনের স্থাপনা জাপানের উত্তরাঞ্চলীয় উপকূলের সরিয়ে নেয়ার পরিকল্পনা বাতিল করার দাবি জানায় বিক্ষোভকারীরা। জাপানে মোতায়েন ৪৭ হাজার মার্কিন সেনার অর্ধেকেরও বেশি রয়েছে ওকিনাওয়ায়।#

পার্সটুডে/মূসা রেজা/১৯