‘রাশিয়ার সামরিক শক্তিকে খাটো করে দেখবেন না’
https://parstoday.ir/bn/news/world-i124926-রাশিয়ার_সামরিক_শক্তিকে_খাটো_করে_দেখবেন_না’
মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের মহাসচিব ইয়েন্স স্টলটেনবার্গ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, সম্প্রতি রাশিয়ার ওয়াগনার মিলিটারি কোম্পানির বিদ্রোহ সত্বেও রাশিয়ার সামরিক শক্তিকে খাটো করে দেখা ন্যাটো সদস্য দেশগুলোর উচিত হবে না।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ২৮, ২০২৩ ১৫:৩১ Asia/Dhaka
  • ইয়েন্স স্টলটেনবার্গ
    ইয়েন্স স্টলটেনবার্গ

মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের মহাসচিব ইয়েন্স স্টলটেনবার্গ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, সম্প্রতি রাশিয়ার ওয়াগনার মিলিটারি কোম্পানির বিদ্রোহ সত্বেও রাশিয়ার সামরিক শক্তিকে খাটো করে দেখা ন্যাটো সদস্য দেশগুলোর উচিত হবে না।

তিনি বলেন, "আমরা সাম্প্রতিক দিনগুলোতে রাশিয়ার ঘটনাবলী সবাই দেখেছি। এটি রাশিয়ার অভ্যন্তরীণ ব্যাপার।” গতকাল হেগে এক সংবাদ সম্মেলনে স্টলটেনবার্গ এসব কথা বলেন।

তিনি বলেন, রাশিয়ার সামযরিক শক্তিকে খাটো করে দেখা আমাদের মোটেই উচিত হবে না। ন্যাটো সদস্য দেশগুলো ইউক্রেনকে তাদের সামরিক সমর্থন দেয়া অব্যাহত রাখবে।

আগামী মাসে লিথুয়ানিয়ায় ন্যাটো জোটের যে শীর্ষ সম্মেলন হওয়ার কথা রয়েছে সেখান থেকে মূলত এ বার্তাই দেয়া হবে।সাম্প্রতিক দিনগুলোতে ন্যাটো সামরিক জোট রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ের জন্য তাদের প্রস্তুতি জোরদার করেছে বলে জানান স্টলটেনবার্গ।

এছাড়া, রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের সেনারা বিভিন্ন যুদ্ধক্ষেত্রে অগ্রগতি অর্জন করেছে বলে দাবি করেন ন্যাটো মহাসচিব। তবে রাশিয়া বলছে, ইউক্রেনের সেনারা তাদের কথিত পাল্টা অভিযানে এ পর্যন্ত কোনো জায়গায় রাশিয়ার নিরাপত্তা বলয় ভাঙতে পারেনি বরং তারা বড় রকমের ক্ষয়ক্ষতির মুখে পড়েছে।#

পার্সটুডে/এসআইবি/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।