ন্যাটো জোটের সদস্য পদ লাভের স্বাভাবিক প্রচেষ্টা বাদ দিতে পারে ইউক্রেন
https://parstoday.ir/bn/news/world-i125400-ন্যাটো_জোটের_সদস্য_পদ_লাভের_স্বাভাবিক_প্রচেষ্টা_বাদ_দিতে_পারে_ইউক্রেন
মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের সদস্য পদ লাভের স্বাভাবিক প্রচেষ্টা বাদ দিতে পারে ইউক্রেন। একথা জানিয়েছেন জোটের মহাসচিব ইয়েন্স স্টলটেনবার্গ।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ১১, ২০২৩ ১৩:১৮ Asia/Dhaka
  • মহাসচিব ইয়েন্স স্টলটেনবার্গ
    মহাসচিব ইয়েন্স স্টলটেনবার্গ

মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের সদস্য পদ লাভের স্বাভাবিক প্রচেষ্টা বাদ দিতে পারে ইউক্রেন। একথা জানিয়েছেন জোটের মহাসচিব ইয়েন্স স্টলটেনবার্গ।

তিনি বলেন, কিয়েভকে এখন সদস্য পদ লাভের জন্য অন্য কোনো দেশের মতো কর্মপরিকল্পনা নিয়ে এগুতে হবে না। লিথুয়ানিয়ায় ন্যাটো জোটের শীর্ষ সম্মেলন শুরুর দুদিন আগে মহাসচিব স্টলটেনবার্গ আজ (মঙ্গলবার) সাংবাদিকদের একথা বলেন।

তিনি বলেন, ন্যাটো জোটের সদস্য পদ লাভের জন্য ইউক্রেন স্বাভাবিক প্রক্রিয়া এড়াতে পারবে। স্টলটেনবার্গ জানান, তিনি ইউক্রেনের সদস্য পদ লাভের বিষয়ে স্বাভাবিক কর্ম পরিকল্পনা ও প্রক্রিয়া বাদ দিতে জোটের সদস্য দেশগুলোর কাছে প্রস্তাব দিয়েছেন।

এর ফলে ইউক্রেন ও ন্যাটো জোটের সেনাদের মধ্যে আন্তঃসম্পর্ক ঘনিষ্ঠ হবে। তখন ইউক্রেনের সেনারা সহজেই ন্যাটো জোটভুক্ত দেশগুলোর গোলাবারুদ ও অস্ত্র ব্যবহার করতে পারবে।

আগামীকাল লিথুয়ানিয়ায় ন্যাটো জোটের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে এবং দুদিন ধরে তা চলবে। সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অংশ নেবেন।#

পার্সটুডে/এসআইবি/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।