দক্ষিণ চীন সাগরে ‘উস্কানিমূলক’ তৎপরতার জন্য বেইজিংকে হুঁশিয়ার করল ওয়াশিংটন
https://parstoday.ir/bn/news/world-i12757-দক্ষিণ_চীন_সাগরে_উস্কানিমূলক’_তৎপরতার_জন্য_বেইজিংকে_হুঁশিয়ার_করল_ওয়াশিংটন
আমেরিকার বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরে কথিত বাড়তি উস্কানিমূলক তৎপরতার জন্য আবারো চীনের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ২৩, ২০১৬ ০৬:৫০ Asia/Dhaka
  • দক্ষিণ চীন সাগরে ‘উস্কানিমূলক’ তৎপরতার জন্য বেইজিংকে হুঁশিয়ার করল ওয়াশিংটন

আমেরিকার বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরে কথিত বাড়তি উস্কানিমূলক তৎপরতার জন্য আবারো চীনের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছে।

পূর্ব এশিয়ার বিষয়ক মার্কিন উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী কলিন উইলিট এক সাক্ষাৎকারে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, বিরোধপূর্ণ অঞ্চলে চীনের যে কোনো পদক্ষেপের জবাব দেয়ার জন্য ওয়াশিংটনের হাতে অনেক সুযোগ রয়েছে।

দক্ষিণ চীন সাগর নিয়ে আন্তর্জাতিক আদালতের রায়ের আগে এ হুঁশিয়ারি উচ্চারণ করা হলো। দক্ষিণ চীনের ওপর বেইজিং’এর দাবি এ রায়ে প্রত্যাখ্যান করা হবে বলে ব্যাপক জল্পনা-কল্পনা করা হচ্ছে। চীনের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে এ মামলা করেছে ওই অঞ্চলে মার্কিন মিত্র ফিলিপাইন।

 

আমেরিকা দীর্ঘ দিন ধরে অভিযোগ করছে যে চীন ওই অঞ্চলকে সামরিকীকরণ করছে। অন্যদিকে দক্ষিণ চীন সাগরে মার্কিন সামরিক অবস্থান জোরদারের বিরুদ্ধে বারবার কঠোর সমালোচনা করছে বেইজিং।#

পার্সটুডে/মূসা রেজা/২৩