আমেরিকার ক্যালিফোর্নিয়ায় সমাবেশে এলোপাথাড়ি ছুরিকাঘাত: আহত ১০
https://parstoday.ir/bn/news/world-i13135-আমেরিকার_ক্যালিফোর্নিয়ায়_সমাবেশে_এলোপাথাড়ি_ছুরিকাঘাত_আহত_১০
আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ক্যাপিটল ভবনের সামনে নব্য নাৎসি সমাবেশকে ঘিরে সংঘর্ষ হয়েছে। নব্য নাৎসিদের পূর্ব ঘোষিত সমাবেশ ভণ্ডুল করতে তাদের বিরোধী একটি গোষ্ঠী এ হামলা চালায়। এ সময় এলোপাতাড়ি ছুরিকাঘাতে কমপক্ষে ১০ জন আহত হয়।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
জুন ২৭, ২০১৬ ১২:৩৮ Asia/Dhaka
  • ক্যালিফোর্নিয়ায় আহত দুই ব্যক্তি
    ক্যালিফোর্নিয়ায় আহত দুই ব্যক্তি

আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ক্যাপিটল ভবনের সামনে নব্য নাৎসি সমাবেশকে ঘিরে সংঘর্ষ হয়েছে। নব্য নাৎসিদের পূর্ব ঘোষিত সমাবেশ ভণ্ডুল করতে তাদের বিরোধী একটি গোষ্ঠী এ হামলা চালায়। এ সময় এলোপাতাড়ি ছুরিকাঘাতে কমপক্ষে ১০ জন আহত হয়।

এর মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে সংঘর্ষের পর কাউকে গ্রেফতার করা হয়নি।

এক টুইটার বার্তায় সেখানাকার ফায়ার ডিপার্টমেন্টের মুখপাত্র ক্রিস হার্ভে বলেছেন, 'শ্বেতাঙ্গরাই সেরা' বলে দাবিদার ব্যক্তিদের ওই সমাবেশে বিরোধী পক্ষের সঙ্গে সংঘর্ষের ঘটনায় একজন নারীসহ ১০ জন আহত হয়। ক্যাপিটল ভবনের পশ্চিম দিকে সমাবেশের জন্য অনুমতি পাওয়া ২৫ জন নব্য নাৎসি ও ১৫০ জনের বেশি নাৎসিবিরোধীর মধ্যে সংঘর্ষে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা কোন পক্ষের, এখনো তা জানা যায়নি। তাদের বয়স ১৯ থেকে ৫৮ বছরের মধ্যে। আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৭