পুতিন এবং এরদোগান মধ্যে ফোনালাপ হয়েছে: ক্রেমলিন
https://parstoday.ir/bn/news/world-i13288-পুতিন_এবং_এরদোগান_মধ্যে_ফোনালাপ_হয়েছে_ক্রেমলিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান আজ (বুধবার) টেলিফোনে কথা বলেছেন। দু নেতার মধ্যে ৪০ মিনিট কথা হয় বলে জানিয়েছে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ২৯, ২০১৬ ১৩:০০ Asia/Dhaka
  • পুতিন এবং এরদোগান মধ্যে ফোনালাপ হয়েছে: ক্রেমলিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান আজ (বুধবার) টেলিফোনে কথা বলেছেন। দু নেতার মধ্যে ৪০ মিনিট কথা হয় বলে জানিয়েছে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।

এ সম্পর্কে তুরস্কের প্রেসিডেন্টের দপ্তর থেকে বলা হয়েছে, দু নেতার ফোনালাপ ছিল অত্যন্ত ফলপ্রসূ এবং ইতিবাচক। তুরস্কের ইস্তাম্বুল শহরের আতাতুর্ক বিমানবন্দরে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ৪১ জন নিহত ও ১৪৭ জন আহত হওয়ার পর তুরস্ককে পুতিন সহানুভূতি জানানোর পর এই ফোনালাপ হয়। হামলার পর পুতিন বলেছেন, গতকাল যে সন্ত্রাসী হামলা হয়েছে তাতে আমরা দুঃখ ও ভিক্টিম পরিবারগুলোর জন্য সহানুভূতি প্রকাশ করছি।

গত বছরের ২৪ নভেম্বর সিরিয়ার আকাশসীমা থেকে রাশিয়ার একটি এসইউ-২৪ বোমারু বিমান ভূপাতিত করে তুরস্ক। তারপর থেকে দু দেশের মধ্যে সম্পর্কের মারাত্মক অবনতি হয়েছে। তবে, সম্প্রতি তুর্কি প্রেসিডেন্ট এরদোগান দুঃখ প্রকাশ ও ক্ষমা চেয়ে রাশিয়াকে চিঠি দিয়েছেন। পরে তুরস্ক বলেছে, এরদোগান পুতিনের কাছে নয় বরং নিহত পাইলটের পরিবারের কাছে ক্ষমা চেয়েছেন।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৯