আমেরিকায় ৪ অঙ্গরাজ্যে গোলাগুলি; ২ শিশুসহ নিহত ৭
https://parstoday.ir/bn/news/world-i13618-আমেরিকায়_৪_অঙ্গরাজ্যে_গোলাগুলি_২_শিশুসহ_নিহত_৭
আমেরিকার চারটি অঙ্গরাজ্যে গোলাগুলিতে দুই শিশুসহ সাতজন নিহত হয়েছে। দেশটির সরকারি কর্মকর্তারা এ খবর নিশ্চিত করেছেন।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
জুলাই ০৩, ২০১৬ ১৩:১১ Asia/Dhaka
  • আমেরিকায় ৪ অঙ্গরাজ্যে গোলাগুলি; ২ শিশুসহ নিহত ৭

আমেরিকার চারটি অঙ্গরাজ্যে গোলাগুলিতে দুই শিশুসহ সাতজন নিহত হয়েছে। দেশটির সরকারি কর্মকর্তারা এ খবর নিশ্চিত করেছেন।

এর মধ্যে ইলিনয়েস অঙ্গরাজ্যের কুক কাউন্টির হ্যাজেল ক্রেস্ট এলাকায় ৩৯ বছর ডিওনাস নিলিকে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার ৫ সন্তানের মধ্যে ১০ ও তিন বছরের দুই শিশু সন্তানকেও হত্যা করা হয়। অবশ্য, নিহত ডিওনাসের বিরুদ্ধে নানা ধরনের অপরাধের রেকর্ড রয়েছে। হত্যাকারীকে এখনো পুলিশ চিহ্নিত করতে পারে নি।

এদিকে, ওয়াশিংটনের উত্তর ও দক্ষিণে আলাদা দুটি ঘটনায় দুই ব্যক্তি খুন হয়েছে। এদের একজন ঘটনাস্থলেই এবং আরেকজন হাসাপাতালে নেয়ার পর মারা গেছে। ভার্জিনিয়া অঙ্গরাজ্যে দুর্বৃত্তদের গুলিতে সাকুয়ান হল নামে ২৩ বছর বয়সী আরেক ব্যক্তি আহত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয় কিন্তু পরে সে মারা যায়। অন্যদিকে, মেরিল্যান্ডের একটি মোটেলে আমান্দা দিয়ানে নামে ২৯ বছর বয়সী আরেক ব্যক্তি গুলিতে নিহত হয়েছে। শনিবার এই মোটেলে আরো আরেক ব্যক্তি নিহত হয়।

মার্কিন সেন্টার ফর ডিজেজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের তথ্য অনুযায়ী, আগ্নেয়াস্ত্রের গুলিতে প্রতি বছর আমেরিকায় ৩৩ হাজার মানুষকে নিহত হয়।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৩