"আফগানিস্তান থেকে মার্কিন সেনা কমানো হলে 'দুঃস্বপ্ন' দেখা দেবে"
https://parstoday.ir/bn/news/world-i13783-আফগানিস্তান_থেকে_মার্কিন_সেনা_কমানো_হলে_'দুঃস্বপ্ন'_দেখা_দেবে
মার্কিন রিপাবলিকান দলের সিনেটর জন ম্যাককেইন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, আফগানিস্তান থেকে মার্কিন সেনা কমানো হলে আরেকটা দুঃস্বপ্ন দেখা দেবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ০৫, ২০১৬ ১৩:৪৮ Asia/Dhaka

মার্কিন রিপাবলিকান দলের সিনেটর জন ম্যাককেইন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, আফগানিস্তান থেকে মার্কিন সেনা কমানো হলে আরেকটা দুঃস্বপ্ন দেখা দেবে।

আফগানিস্তানের রাজধানী কাবুলে ন্যাটোর সেনা ইউনিটগুলো পরিদর্শন করার পর এ হুঁশিয়ারি উচ্চারণ করলেন তিনি। ম্যাককেইন দাবি করেন, ইরাক থেকে মার্কিন বাহিনীকে পুরোপুরি প্রত্যাহার করে নেয়ার ফলেই আল-কায়েদা এবং আইএসআইএল তৈরি হয়েছে। আফগানিস্তানে বর্তমানে ৯,৮০০ মার্কিন সেনা রয়েছে এবং এ সংখ্যা আরো কমিয়ে আনা হলে সেখানে ইরাকের মতো ঘটনা ঘটবে বলে দাবি করেন তিনি।

এ ছাড়া, আফগানিস্তানে মার্কিন সেনাদের তৎপরতার ওপর বিধি-নিষেধ আরোপ করায় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা প্রশাসনের কঠোর সমালোচনা করেন সিনেটের আমর্ড সার্ভিসেস কমিটির চেয়ারম্যান জন ম্যাককেইন।#

পার্সটুডে/মূসা রেজা/মুজাহিদুল ইসলাম/৫