জাতিসংঘে ইহুদিবাদ বিরোধী প্রস্তাব গৃহীত
ইরানের ইসলামী শিক্ষা-কেন্দ্রগুলোর প্রধান: স্বাধীন জাতিগুলো কখনোই আত্মসমর্পণ করবে না
-
ইরানের ইসলামী ধর্মতত্ত্ব শিক্ষা-কেন্দ্রগুলোর প্রধান আয়াতুল্লাহ আলীরেজা আরাফি
পার্স টুডে – ইরানের ইসলামী ধর্মতত্ত্ব শিক্ষা-কেন্দ্রগুলোর প্রধান আয়াতুল্লাহ আলীরেজা আরাফি তার দেশের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যের নিন্দা জানিয়ে বলেছেন যে ওয়াশিংটন ও তার মিত্ররা ইরান ও প্রতিরোধ অক্ষ সম্পর্কে বিভ্রান্তিকর বিশ্লেষণ অব্যাহত রেখেছে।
তিনি এ প্রসঙ্গে বলেছেন, তারা বিশ্বাস করে যে তাদের আঘাতের ফলে জাতিগুলো ও প্রতিরোধ আন্দোলন পিছু হটছে।
তিনি আরও বলেছেন: "ভেনিজুয়েলা থেকে পশ্চিম এশিয়া ও প্রতিরোধের কেন্দ্রবিন্দু ও হৃদয় ইরান পর্যন্ত মুক্ত জাতিগুলো আত্মসমর্পণ করবে না এবং সাম্প্রতিক বছরগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী শাসকগোষ্ঠীর কর্মকাণ্ড ছিল মানবতার সাথে সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা।"
নারীর অবস্থা সম্পর্কে তার বক্তৃতার আরেকটি অংশে, আরাফি আরও উল্লেখ করেছেন: নারী, পুরুষ, পরিবার এবং লিঙ্গ ইস্যুতে ইসলামী প্রজাতন্ত্র ইরানের একটি বিস্তৃত চিন্তাদর্শ ও পরিপূর্ণ আদর্শ রয়েছে যা তুলে ধরা ও ব্যাখ্যা করা জরুরি।
ইউরোপ অনির্দিষ্টকালের জন্য রাশিয়ার সম্পদ জব্দ করতে সম্মত
ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি প্রধান কায়া কালাস বলেছেন: "আমরা রাশিয়ার সম্পদ অনির্দিষ্টকালের জন্য জব্দ রাখার সিদ্ধান্ত নিয়েছি। তিনি আরও বলেন, যতক্ষণ না মস্কো আলোচনা প্রক্রিয়ায় গুরুত্ব সহকারে জড়িত হয়, ততক্ষণ রাশিয়ার উপর চাপ অব্যাহত থাকবে।
মেলোনির বাজেট বিলের বিরুদ্ধে ৫ লক্ষেরও বেশি ইতালীয় বিক্ষোভ
ইতালিতে সরকারের অর্থনৈতিক নীতির বিরুদ্ধে বিক্ষোভের ধারাবাহিকতায়, দেশের বাজেট বিলের প্রতিবাদে ইতালির বৃহত্তম শ্রমিক ইউনিয়নের সদস্যদের ধর্মঘটের ফলে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে আসে, যার ফলে ট্রেন, স্কুল এবং অন্যান্য সরকারি পরিষেবা ব্যাহত হয়। ধর্মঘট ও বিক্ষোভের আয়োজনকারী ইতালীয় জেনারেল কনফেডারেশন অফ লেবার (সিজিআইএল) ঘোষণা করেছে যে মূল্যায়ন অনুসারে, প্রায় ৬১ শতাংশ বেসরকারি ও সরকারি খাতের কর্মচারী ধর্মঘটে অংশ নিয়েছিলেন। এছাড়াও, বিভিন্ন শহরে ৫ লাখেরও বেশি মানুষ রাস্তায় বিক্ষোভ করেছে।
সাম্প্রতিক মাসগুলোতে, ইতালি সরকারের অর্থনৈতিক নীতি ও ইসরায়েলের প্রতি সমর্থনের বিরুদ্ধে দেশব্যাপী বিক্ষোভ এবং ধর্মঘট দেখা যাচ্ছে।
জাতিসংঘের সাধারণ পরিষদে ইহুদিবাদ বিরোধী প্রস্তাব গৃহীত
জাতিসংঘের সাধারণ পরিষদ একটি প্রস্তাব গ্রহণের মাধ্যমে ইহুদিবাদী শাসকগোষ্ঠীকে গাজা উপত্যকায় মানবিক সহায়তা প্রদানের বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় বাস্তবায়ন ও গাজাবাসীদের জন্য খাদ্য, পানি, ওষুধ এবং আশ্রয় প্রদানের আহ্বান জানিয়েছে।
সাধারণ পরিষদ জোর দিয়ে বলেছে যে এই প্রস্তাবটি একটি ব্যাপক সমাধান না পাওয়া পর্যন্ত ফিলিস্তিনি সমস্যার প্রতি জাতিসংঘের দায়িত্বের উপর জোর দিচ্ছে।
কিউবার প্রতিবাদ: ভেনেজুয়েলার তেল বাণিজ্যের বৈধ অধিকার লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্র
কারাকাস ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা অব্যাহত থাকায়, কিউবার পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার এক বিবৃতিতে বলেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক ভেনেজুয়েলার একটি তেল ট্যাঙ্কার আটক করার ঘটনা কারাকাসের প্রাকৃতিক সম্পদ রপ্তানির এবং হাভানায় তেল সরবরাহের অধিকার লঙ্ঘন করেছে।
মন্ত্রণালয় আরও জানিয়েছে: "এই জলদস্যুতা এবং সামুদ্রিক সন্ত্রাসবাদ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, যার মধ্যে রয়েছে জাতিসংঘের সমুদ্র আইন সংক্রান্ত কনভেনশন এবং সামুদ্রিক নৌচলাচলের নিরাপত্তার বিরুদ্ধে বেআইনি কার্যকলাপ মোকাবেলা সংক্রান্ত কনভেনশন। এই পদক্ষেপগুলো, যার জন্য মার্কিন সরকার দায়ী-তা সমগ্র আন্তর্জাতিক সম্প্রদায়ের ক্ষতি করছে।" #
পার্স টুডে/এমএএইচ/১৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।