মাদুরো: মার্কিন পদক্ষেপ আন্তর্জাতিক ব্যবস্থার জন্য হুমকি
শত্রুর যেকোনো অপকর্মের জবাব শক্তির সঙ্গে দেয়া হবে: জেনারেল আমির হাতামি
-
ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়ক মেজর জেনারেল আমির হাতামি
পার্সটুডে - ইসলামি প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়ক বলেছেন, আজ সেনাবাহিনীর লক্ষ্য হল ইসলামী ইরানের আঞ্চলিক অখণ্ডতা এবং দেশের স্বাধীনতা রক্ষা করা।
সেনাবাহিনী সব সময় অসম এবং অনিয়মিত হুমকি মোকাবেলায় তার প্রস্তুতি বৃদ্ধির জন্য কাজ করছে তা উল্লেখ করে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়ক মেজর জেনারেল আমির হাতামি সোমবার বলেছেন, 'আমরা শত্রুর সমস্ত গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং তাদের যেকোন পদক্ষেপের বিরুদ্ধে আমরা সিদ্ধান্তমূলক প্রতিক্রিয়া জানাব।' পার্সটুডে অনুসারে, আমির হাতামি আরো বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনী দৃঢ় সংকল্প এবং ইচ্ছাশক্তির সাথে শত্রুদের মোকাবেলা করার জন্য যা কিছু প্রয়োজন তা গ্রহণ করেছে এবং সেনাবাহিনীর সমস্ত প্রশিক্ষণ এবং অনুশীলন সামরিক নীতি বিশেষ করে নিষ্ক্রিয় প্রতিরক্ষা মেনে পরিচালিত হয়েছে এবং যুদ্ধক্ষেত্রের জন্য বাস্তবসম্মতভাবে প্রস্তুত করা হয়েছে।
জেলেনস্কি: রাশিয়ার সাথে যুদ্ধ বন্ধের আলোচনা প্রায় শেষের দিকে
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন যে রাশিয়ার সাথে প্রায় চার বছরের যুদ্ধ বন্ধ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলোর সাথে আলোচনা একটি বাস্তব পরিণতির খুব কাছাকাছি। আলোচনাকারী দলগুলো ২০-দফা শান্তি পরিকল্পনা নিয়ে কাজ করছে বলে জানান তিনি।
মাদুরো: মার্কিন পদক্ষেপ আন্তর্জাতিক ব্যবস্থার জন্য হুমকি
ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো মার্কিন সরকারের আক্রমণাত্মক পদক্ষেপের বিপজ্জনক বৃদ্ধি সম্পর্কে সতর্ক করে জোর দিয়ে বলেছেন যে এই পদক্ষেপের পরিণতি ভেনেজুয়েলার সীমানা ছাড়িয়ে যাবে। তিনি বলেছেন, মার্কিন সরকার সমগ্র অঞ্চল এমনকি আন্তর্জাতিক ব্যবস্থাকেও অস্থিতিশীল করার হুমকি দিচ্ছে।
রাশিয়ান কূটনীতিক: ইরানের তার পারমাণবিক কর্মসূচি বজায় রাখার অধিকার রয়েছে
আন্তর্জাতিক সংস্থাগুলোতে রাশিয়ান ফেডারেশনের প্রতিনিধি মিখাইল উলিয়ানভ ইরানের পারমাণবিক কর্মসূচি চালিয়ে রাখার অধিকারের উপর জোর দিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর দাবির জবাবে উলিয়ানভ বলেছেন যে অ-বিস্তার চুক্তির অধীনে ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির অধিকার রয়েছে, তিনি আরো বলেছেন: "পম্পেও স্পষ্টতই এটি সম্পর্কে অবগত নন।"
ইসরায়েলি আর্মি রেডিও বন্ধ করে দেওয়া হবে
ইসরায়েলি চ্যানেল ১২ টিভি ঘোষণা করেছে যে সোমবার ইসরায়েলি মন্ত্রিসভা ইসরায়েলি আর্মি রেডিও বন্ধ করার পক্ষে ভোট দিয়েছে। ইসরায়েলি মন্ত্রিসভার প্রস্তাব অনুসারে, ৭৫ বছর ধরে কার্যক্রম পরিচালনার পর ১ মার্চ রেডিওটি তার কার্যক্রম বন্ধ করবে।#
পার্সটুডে/এমবিএ/২৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন