ইরানি কূটনীতিকদের বিরুদ্ধে ইউরোপের পদক্ষেপ; পাল্টা জবাব দেবে ইরান
https://parstoday.ir/bn/news/world-i156058-ইরানি_কূটনীতিকদের_বিরুদ্ধে_ইউরোপের_পদক্ষেপ_পাল্টা_জবাব_দেবে_ইরান
পার্সটুডে- ইউরোপীয় ইউনিয়নের দ্বিমুখী নীতির সমালোচনা করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি বলেছেন, ইরান যেকোনো ধরনের সীমাবদ্ধতার জবাব পাল্টা পদক্ষেপের মাধ্যমে দেবে।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
জানুয়ারি ১৩, ২০২৬ ১৯:৪৮ Asia/Dhaka
  • আব্বাস আরাকচি
    আব্বাস আরাকচি

পার্সটুডে- ইউরোপীয় ইউনিয়নের দ্বিমুখী নীতির সমালোচনা করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি বলেছেন, ইরান যেকোনো ধরনের সীমাবদ্ধতার জবাব পাল্টা পদক্ষেপের মাধ্যমে দেবে।

ইরনার পররাষ্ট্রনীতি বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, পররাষ্ট্রমন্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিজের অ্যাকাউন্টে প্রকাশিত এক লেখায় ইউরোপীয় পার্লামেন্টের এক সিদ্ধান্তের বিষয়ে প্রতিক্রিয়া জানিযেছেন। ইউরোপীয় পার্লামেন্ট  ইরানি কূটনীতিক ও প্রতিনিধিদের এই পার্লামেন্টে প্রবেশ নিষিদ্ধ করেছে।

ইরানি পররাষ্ট্রমন্ত্রী লিখেছেন, গাজায় দুই বছরেরও বেশি সময় ধরে চলা গণহত্যায় সত্তর হাজার ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, কিন্তু এই গণহত্যা ইউরোপীয় পার্লামেন্টকে ইসরায়েলের বিরুদ্ধে কোনো বাস্তব পদক্ষেপ নিতে প্ররোচিত করেনি। যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতে নেতানিয়াহু অভিযুক্ত হয়েছে ও তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে, কিন্তু এরপরও তিনি অনায়াসে ইউরোপের আকাশসীমার ওপর দিয়ে যাতায়াত করছেন। কিন্তু অন্যদিকে ইরানে মাত্র কয়েক দিনের সহিংসতার পর ইউরোপীয় পার্লামেন্ট আমাদের কূটনীতিকদের তাদের পার্লামেন্টে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে, তার এটাকে তাদের এমন সিদ্ধান্ত গ্রহণের জন্য যথেষ্ট মনে করেছে। আসরে মানুষতো বোকা নয়; তারা নিজের চোখেই দেখছে কী ঘটছে, তারা সবই বুঝতে পারছে।

আরাকচি বলেন, ইরান ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে শত্রুতা চায় না, তবে ইরানের ওপর আরোপিত যেকোনো সীমাবদ্ধতার পাল্টা জবাব দেওয়া হবে।#

পার্সটুডে/এসএ/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।