ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যুদ্ধাপরাধে সমর্থন: ইউরোপকে আরাকচির কঠোর সতর্কবার্তা
-
ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি।
পার্সটুডে: ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, গাজা ও ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধাপরাধে সহায়তা ও সমর্থনের পরিণতি সম্পর্কে তিনি ইউরোপীয় কর্মকর্তাদের সতর্ক করেছেন।
নিউইয়র্কে ইউরোপীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি লিখেছেন, ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান কাজা কালাস এবং অন্যান্য ইউরোপীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি গাজা ও ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধাপরাধে সহায়তা ও সমর্থন করার গুরুতর ও দীর্ঘমেয়াদি পরিণতি সম্পর্কে সতর্ক করেছেন।
আরাকচি আরও বলেন, এই বড় ধরনের ভুলের পাশাপাশি ন্যাটোর মহাসচিবেরও এতদিনে বুঝে যাওয়া উচিত ছিল যে, কোনো ক্ষমতাবানের কাছে মাথা নত করেও তাকে কখনো সন্তুষ্ট করা যায় না।
পার্সটুডে/এমবিএ/২৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।