ইরান যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দেবে: বাকায়ি
https://parstoday.ir/bn/news/world-i156178-ইরান_যেকোনো_আগ্রাসনের_কঠোর_জবাব_দেবে_বাকায়ি
পার্সটুডে-ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান যেকোনো হুমকির কঠোর জবাব দেবে।
(last modified 2026-02-17T13:30:44+00:00 )
জানুয়ারি ১৮, ২০২৬ ১২:০৭ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি
    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি

পার্সটুডে-ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান যেকোনো হুমকির কঠোর জবাব দেবে।

শনিবার সন্ধ্যায়, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রতিবেদনের বিষয়ে বলেছেন, ইরান এই অঞ্চলে মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা চালানোর জন্য বিকল্প ব্যবস্থা প্রস্তত করেছে।

পার্সটুডে জানিয়েছে, রানি জাতিকে রক্ষা করার জন্য তার সামরিক ও প্রতিরক্ষা সক্ষমতা বজায় রাখা এবং উন্নত করার জন্য ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর দৃঢ় সংকল্পের ওপর দাঁড়িয়ে আছে বলে জানিয়েছেন বাকায়ি। এটা স্পষ্ট যে ইসলামী প্রজাতন্ত্র ইরান যেকোনো আক্রমণাত্মক পদক্ষেপের কঠোর জবাব দেবে।  

২৫ বছর পর মার্কোসুর এবং ইউরোপীয় ইউনিয়নের মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত

২৫ বছর ধরে আলোচনার পর অবশেষে ইউরোপীয় ইউনিয়ন এবং ল্যাটিন আমেরিকার নেতারা একটি মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছেন। শনিবার প্যারাগুয়েতে ইউরোপীয় ইউনিয়ন, ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ে, প্যারাগুয়ে এবং বলিভিয়াসহ মার্কাসুর দেশগুলির নেতাদের উপস্থিতিতে একটি অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

ইসরায়েলি সেনাবাহিনীতে মানসিক ব্যাধি এবং আত্মহত্যার তীব্র বৃদ্ধি

গাজার বিরুদ্ধে যুদ্ধের ফলে ইসরায়েলি সেনাবাহিনীর মধ্যে মানসিক ব্যাধি এবং আত্মহত্যা বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়। সরকারী পরিসংখ্যান এবং প্রতিবেদন অনুসারে, শারীরিক আঘাত থেকে সেরে উঠছেন এমন ২২,০০০ ইসরায়েলি সৈন্যের মধ্যে ৬০ শতাংশ মানসিক সমস্যার সম্মুখীন হয়েছেন, যার মধ্যে রয়েছে উদ্বেগ, বিষণ্ণতা, স্নায়বিক ভাঙ্গন, ঘুমের ব্যাধি এবং মুখোমুখি যুদ্ধের জটিলতা।

নাঈম কাসেম: ট্রাম্প ইরানকে দুর্বল করতে চান

লেবাননের হিজবুল্লাহর মহাসচিব শেখ নাঈম কাসেম বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মোসাদের ভাড়াটে সেনাদের মাধ্যমে বিশ্বে বিশৃঙ্খলা সৃষ্টি, সম্পদ দখল এবং ইরানকে দুর্বল করার চেষ্টা করছে। তবে মহান ইরানি জাতির লাখ লাখ  জনসমর্থন প্রমাণ করেছে যে তারা  ইসলামী প্রজাতন্ত্রকে সমর্থন করে।

ইরানের বিষয়ে বিদেশি হস্তক্ষেপের নিন্দা জানিয়ে জাতিসংঘ সদস্য রাষ্ট্রগুলির বিবৃতি

জাতিসংঘের সদস্য বন্ধু রাষ্ট্রগুলি একটি আনুষ্ঠানিক বিবৃতি জারি করে বল প্রয়োগের হুমকি, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এবং সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্ররোচনাকে জাতিসংঘ সনদের নীতি ও উদ্দেশ্যের স্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছে। তারা অবিলম্বে এই অবৈধ কর্মকাণ্ড বন্ধ করার ওপর জোর দিয়েছে। বিবৃতিতে, ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েল-সমর্থিত সন্ত্রাসীদের দ্বারা পরিচালিত সব ধরণের সন্ত্রাসবাদ এবং আক্রমণের তীব্র নিন্দা করা হয়েছে। শিশু এবং আইন প্রয়োগকারী কর্মকর্তাসহ বেসামরিক নাগরিকদের হত্যা ও আহত করার পাশাপাশি সরকারি ও ব্যক্তিগত সম্পত্তি ধ্বংসের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে।#

পার্সটুডে/জিএআর/১৮