যুক্তরাষ্ট্র ও ইসরায়েলবিরোধী সংগ্রামে ইরানের পাশে আছি: এক্স ব্যবহারকারীদের মন্তব্য
-
পানামায় যুক্তরাষ্ট্রের পতাকায় আগুন
পার্সটুডে: সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এর ব্যবহারকারীরা ইরানে অস্থিতিশীলতা ও বিশৃঙ্খলা সৃষ্টিতে যুক্তরাষ্ট্র ও জায়নবাদী ইসরায়েলি শাসনের ষড়যন্ত্রের কথা উল্লেখ করে ঘোষণা দিয়েছেন যে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে সংগ্রামে তারা ইরানের পাশে রয়েছেন।
দ্রব্যমূল্য বৃদ্ধি ও মুদ্রাস্ফীতির প্রতিবাদের ব্যবসায়ীদের শান্তিপূর্ণ শান্তিপূর্ণ প্রতিবাদকে অপব্যবহার করে সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন গোষ্ঠী ইরানের কিছু শহরে সহিংসতা ও সন্ত্রাসী হামলা চালিয়েছে। পরিকল্পিত ওই হামলায় নিরাপত্তা বাহিনীর সদস্যদের শাহাদাত, সরকারি সম্পদ ধ্বংস এবং ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগ জনমনে গভীর ক্ষোভের সৃষ্টি করেছে। এর প্রতিবাদে জাতীয় নিরাপত্তা রক্ষায় লাখ লাখ মানুষের রাজপথে উপস্থিত হয়ে প্রতিবাদ জানিয়েছে। এসব ঘটনার প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এর ব্যবহারকারীরাও নিজেদের মতামত প্রকাশ করেছেন। পার্সটুডে এই প্রতিবেদনে সেসব প্রতিক্রিয়ার দিকে নজর দিয়েছে।
এক্স-এর সক্রিয় ব্যবহারকারী Syrian Girl তেহরানের আজাদি টাওয়ারের একটি ছবি প্রকাশ করে ইরানে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ধিক্কার জানান। তিনি লেখেন:
“যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের ভুয়া বিপ্লবের প্রতি বিশ্ববাসীর ধিক্কার।”
আরেক ব্যবহারকারী The Saviour ইরানের ঘটনাবলির প্রতিক্রিয়ায় লেখেন:
“যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে সংগ্রামে বিশ্ব ইরানের পাশে রয়েছে।”
এক্স-এর আরেক সক্রিয় ব্যবহারকারী Mario Nawfal পশ্চিমা প্রতিশ্রুতির ওপর অনাস্থার কথা তুলে ধরে লেখেন:
“পশ্চিমের ওপর বিশ্বাস করবেন না। শত্রুদের বিরুদ্ধে ইরানি জনগণের দৃঢ়তা তাদের প্রকৃত স্বাধীনতার প্রমাণ। শত্রুদের সঙ্গে যেকোনো চুক্তি কেবল ইরানের ধ্বংসকে কিছুটা বিলম্বিত করবে।”
এক্স ব্যবহারকারী কিম ডটকম (Kim Dotcom) গাজায় ধ্বংসযজ্ঞের কিছু ছবি প্রকাশ করে ইরানে মানবাধিকার লঙ্ঘন নিয়ে জায়নবাদী কর্মকর্তাদের বক্তব্যকে ব্যঙ্গ করেন। তিনি লেখেন:
“যে ইসরায়েল গাজা ধ্বংস করেছে এবং দশ হাজারেরও বেশি মানুষকে শহীদ করেছে, সেই ইসরায়েলই এখন উদ্বিগ্ন যে, ইরান নাকি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করতে পারে।”
এক্স-এর সক্রিয় ব্যবহারকারী ডেভিড মিলার (David Miller) ফিলিস্তিনি জনগণ ও প্রতিরোধ অক্ষকে সমর্থনে ইসলামী প্রজাতন্ত্র ইরানের ভূমিকার কথা তুলে ধরে লেখেন:
“একমাত্র ইসলামী প্রজাতন্ত্র ইরানই ফিলিস্তিন, প্রতিরোধ অক্ষ এবং প্রকৃতপক্ষে এই গ্রহের সভ্যতাকে রক্ষা করতে সক্ষম।”
Lord Bebo নামের আরেক এক্স ব্যবহারকারী তথাকথিত মানবাধিকার সংস্থাগুলোর অর্থায়নে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ভূমিকার কথা উল্লেখ করে লেখেন:
“ইরান বিষয়ে যেসব মানবাধিকার সংস্থা রিপোর্ট প্রকাশ করে, তাদের অনেকগুলোকেই ইসরায়েল ও যুক্তরাষ্ট্র অর্থ জোগায়। ইরানে ইসরায়েল-সমর্থিত সন্ত্রাসীরা সহিংসতা চালাচ্ছে এবং অ্যাম্বুলেন্স ও দমকল বাহিনীর গাড়িতে আগুন দিচ্ছে।”
এক্স ব্যবহারকারী ফুরকান গোজুকারা (Furkan Gözükara) ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা এবং ইরানে হামলার বিষয়ে জায়নবাদী কর্মকর্তাদের হুমকির প্রসঙ্গ তুলে ধরে লেখেন:
“একবারের জন্য হলেও ইসরায়েলকে একা ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নিতে দিন—তাহলেই দেখা যাবে ফলাফল কী হয়।”#
পার্সটুডে/এমএআর/১৮