যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া হুঁশিয়ারি: ভুল পদক্ষেপ নিলে কফিনে ফিরবে মার্কিন সেনারা
https://parstoday.ir/bn/news/world-i157306-যুক্তরাষ্ট্রকে_ইরানের_কড়া_হুঁশিয়ারি_ভুল_পদক্ষেপ_নিলে_কফিনে_ফিরবে_মার্কিন_সেনারা
পার্সটুডে: ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার রাজনৈতিক ব্যুরোর উপ-প্রধান ব্রিগেডিয়ার জেনারেল রাসুল সানায়িরাদ তেহরানের বিরুদ্ধে ওয়াশিংটনের যেকোনো ধরণের সামরিক তৎপরতার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন।
(last modified 2026-02-24T07:53:10+00:00 )
ফেব্রুয়ারি ২৪, ২০২৬ ১৩:৪৭ Asia/Dhaka
  • ব্রিগেডিয়ার জেনারেল রাসুল সানায়িরাদ
    ব্রিগেডিয়ার জেনারেল রাসুল সানায়িরাদ

পার্সটুডে: ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার রাজনৈতিক ব্যুরোর উপ-প্রধান ব্রিগেডিয়ার জেনারেল রাসুল সানায়িরাদ তেহরানের বিরুদ্ধে ওয়াশিংটনের যেকোনো ধরণের সামরিক তৎপরতার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন।

ডিফেন্স প্রেস নিউজ এজেন্সির বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, এই অঞ্চলে মার্কিন যুদ্ধজাহাজের সাম্প্রতিক গতিবিধি সম্পর্কে ব্রিগেডিয়ার জেনারেল রাসুল সানায়িরাদ জোর দিয়ে বলেছেন, “যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে কোনো ভুল পদক্ষেপ নেয়, তবে তাদের সৈন্যদের অসংখ্য কফিনকে স্বাগত জানাতে প্রস্তুত থাকতে হবে।”

তিনি আরও বলেন, নেতানিয়াহুর উস্কানিতে এবং বিশ্বের সবচেয়ে ঘৃণিত ইহুদিবাদী লবির স্বার্থে এই ক্ষতি মেনে নেওয়া মার্কিনিদের জন্য আরও লজ্জাজনক হবে। সানায়িরাদ জোর দিয়ে বলেন, ডুবতে থাকা ইহুদিবাদী শাসকগোষ্ঠী নিজের প্রভু আমেরিকাকেও ছাড় দেবে না এবং সবাইকে সঙ্গে নিয়ে ডুবতে প্রস্তুত।

ডোনাল্ড ট্রাম্প

ইরান নিয়ে ট্রাম্পের নতুন মন্তব্য

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার পরস্পরবিরোধী বক্তব্য ও হুমকির ধারা বজায় রেখে আবারও বলেছেন, ইরান সম্পর্কে সিদ্ধান্ত নেবেন তিনি এবং একটি চুক্তিতে পৌঁছানোই তার অগ্রাধিকার।

ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম 'ট্রুথ সোশ্যাল'-এ দেওয়া এক বার্তায় ইরানের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি সামরিক অভিযানের পরিণতি সম্পর্কে মার্কিন শীর্ষ সামরিক কর্মকর্তাদের সতর্কবার্তা নিয়ে প্রতিক্রিয়া জানান। তিনি মার্কিন সংবাদমাধ্যমের ইরান কাভারেজের সমালোচনা করে দাবি করেন, তিনি হুমকির চেয়ে চুক্তিকেই অগ্রাধিকার দেন, তবে চূড়ান্ত সিদ্ধান্ত তারই।

নুরি আল-মালিকি

নুরি আল-মালিকি: প্রার্থিতা প্রত্যাহার করব না

ইরাকের প্রধানমন্ত্রী পদের জন্য নুরি আল-মালিকি তার প্রার্থিতা প্রত্যাহার করবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। মার্কিন চাপ সত্ত্বেও স্টেট অব ল’ জোটের নেতা এই সিদ্ধান্তে অনড় রয়েছেন। জোটের সদস্য ওয়ালিদ আল-আসাদি জানান, প্রধানমন্ত্রী পদপ্রার্থী নির্ধারণের দায়িত্বপ্রাপ্ত সমন্বয় কাঠামোয় বর্তমানে মালিকির নামই গুরুত্বের সঙ্গে বিবেচিত হচ্ছে।

ইসরায়েলের সঙ্গে সামরিক সহযোগিতা বন্ধে ক্রোয়েশিয়ার সিদ্ধান্ত

ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট জোরান মিলানোভিচ ইসরায়েল সফর করা নিজ দেশের প্রতিরক্ষামন্ত্রীর সমালোচনা করে বলেছেন, তিনি ইসরায়েলি শাসকগোষ্ঠীর সাথে সব ধরনের সামরিক সম্পর্ক বন্ধের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, ইসরায়েলি সেনাবাহিনীর আচরণ ও আন্তর্জাতিক মানবিক আইনের অভূতপূর্ব লঙ্ঘনের কারণে ২০২৫ সালের মে মাসেই তিনি ক্রোয়েশিয়ান সশস্ত্র বাহিনী ও ইসরায়েলি সেনাবাহিনীর মধ্যে সব সহযোগিতা বন্ধের নির্দেশ দিয়েছিলেন। তিনি স্পষ্ট জানান, ভবিষ্যতেও ক্রোয়েশিয়ার সশস্ত্র বাহিনী কোনোভাবেই ইসরায়েলি বাহিনীর সঙ্গে সহযোগিতা করবে না।

জোরান মিলানোভিচ

পশ্চিম তীরে ৪৫টি মসজিদে হামলার অভিযোগ

ফিলিস্তিনের ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৫ সালে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা পশ্চিম তীরে ৪৫টি মসজিদে হামলা চালিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, দখলদার বাহিনীর সমর্থনে এসব হামলা চালানো হয়েছে, যা মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং পবিত্র স্থাপনাগুলোর ওপর স্পষ্ট আক্রমণ।

সোমবার একদল বসতি স্থাপনকারী নাবলুসের দক্ষিণে তেল গ্রামে হামলা চালিয়ে ‘আবু বকর সিদ্দিক’ মসজিদের প্রবেশপথে আগুন ধরিয়ে দেয় বলে জানানো হয়েছে।#

পার্সটুডে/এমএআর/২৪