মেলোনি ইতালির বিক্ষোভকারীদের অপরাধী বলে অভিহিত করেছেন
ইউরোপীয় কর্মকর্তারা নিরক্ষর এবং দায়িত্বজ্ঞানহীন: রাশিয়া
-
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি
পার্সটুডে-ইতালির প্রধানমন্ত্রী দেশটির ডানপন্থী সরকারের নীতির বিরুদ্ধে বিক্ষোভকারীদের অপরাধী বলে অভিহিত করেছেন।
সপ্তাহর শেষের দিকে ইতালির তুরিনে এক বিশাল বিক্ষোভের সময়, বিক্ষোভকারীরা পুলিশের সাথে সংঘর্ষে লিপ্ত হয়। "আসকাতাসুনা" সামাজিক কেন্দ্রের সমর্থনে একটি মিছিলের পর ওই সংঘর্ষের ঘটনা ঘটে। সামাজিক কেন্দ্রেটি স্থানীয় কর্তৃপক্ষ সম্প্রতি সিল করে দিয়েছে। বিশেষজ্ঞদের মতে, ভবনটি কয়েক দশক ধরে অতি-বামপন্থী কর্মীদের দখলে ছিল।
মেহর নিউজ এজেন্সির বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি দেশটির ডানপন্থী সরকারের নীতির বিরুদ্ধে বিক্ষোভকারীদের অপরাধী বলে অভিহিত করেছেন এবং বলেছেন: পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে সহিংসতা সহ্য করা হবে না। তিনি হাসপাতালে আহত পুলিশ কর্মকর্তাদের দেখতে যাওয়ার ছবি পোস্ট করে আরও বলেন: "বিক্ষোভকারীরা মোলোটভ ককটেল, হাতুড়ি, পেরেক ভর্তি কাগজের বোমা, ক্যাটাপল্ট দিয়ে ছোড়া পাথর এবং সব ধরণের ধারালো অস্ত্র নিয়ে আমাদের হত্যা করতে এসেছিল। এরা প্রতিবাদকারী নয়, এরা সংগঠিত অপরাধী। এইসব কর্মকাণ্ডকে হত্যার চেষ্টা বলে মনে করা হয়।"
ভিডিও ফুটেজে দেখা গেছে যে বিক্ষোভকারীরা কালো পোশাক পরে পুলিশের সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছে। ইতালীয় কর্তৃপক্ষ জানিয়েছে যে সহিংসতায় ১০৮ জন নিরাপত্তা বাহিনীর সদস্য আহত হয়েছে। বিক্ষোভকারীরা পুলিশ কর্মকর্তাদের দিকে বোতল, পাথর, ইম্প্রোভাইজড বিস্ফোরক ডিভাইস এবং স্মোক বোমা নিক্ষেপ করেছে। তারা আবর্জনার ট্র্যাশবিন এবং একটি সাঁজোয়া পুলিশ গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। সেইসাথে রাস্তার আসবাবপত্র এবং ল্যাম্পপোস্টকেও অস্ত্র হিসেবে ব্যবহার করেছে।
ফ্রান্স এবং ইউরোপীয় ইউনিয়নের স্বাধীনতা ঝুঁকির মধ্যে রয়েছে: প্যারিস
ফরাসি পররাষ্ট্রমন্ত্রী "ইউরোপীয় দেশগুলোর কৌশলগত সম্পদের" অপব্যবহারের সমালোচনা করে ঘোষণা করেছেন: "ফ্রান্স এবং ইউরোপীয় ইউনিয়নের স্বাধীনতা ঝুঁকির মধ্যে রয়েছে।" ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জিন-নোয়েল ব্যারোট সোমবার বলেছেন যে ইউরোপীয় ইউনিয়নের অনেক মৌলিক নীতি নড়বড়ে হয়ে গেছে এবং এগুলি মোকাবেলায় আমাদের অবশ্যই সাহসী পদক্ষেপ নিতে হবে।
ইউরোপ বড় রকমের রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে: জার্মান চ্যান্সেলর
জার্মান চ্যান্সেলর বিশ্বব্যাপী অস্থিরতা এবং অস্থিরতার মুখে ইউরোপীয়দের আরও স্বাধীনভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। "আমরা বর্তমানে রাজনৈতিক অনিশ্চয়তা এবং সবচেয়ে বড় অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছি এবং অবশ্যই একটি গভীর মোড়ের মধ্য দিয়ে যাচ্ছি। ফ্রিডরিখ মের্টজ বলেছেন: আমরা বর্তমানে এমন একটি বিশ্বের অভিজ্ঞতা অর্জন করছি যেখানে শক্তিগুলো আবার এমনভাবে আবির্ভূত হচ্ছে যে তারা প্রথমে নিয়ম অনুসরণ করতে চায় না, বরং ক্ষমতার রাজনীতি প্রয়োগ করে।" মের্টজ বলেছেন যে তার দেশ ইউরোপকে আরও ঐক্যবদ্ধ এবং আরও স্বাধীন হতে সাহায্য করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
বর্তমান ইউরোপীয় নেতারা বিশ্বব্যাপী চ্যালেঞ্জগুলোর প্রতিক্রিয়া জানাতে অক্ষম: পেসকভ
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন: অনেক ইউরোপীয় দেশের বর্তমান কর্তৃপক্ষ বিশ্বব্যাপী চ্যালেঞ্জগুলোর প্রতিক্রিয়া জানাতে অক্ষম। পেসকভ জোর দিয়ে বলেন, ইউরোপীয় নেতারা বিশ্বের চ্যালেঞ্জগুলোর গুরুত্ব বুঝতেও অক্ষম। তিনি ইউরোপীয় নেতাদের "অশিক্ষিত, দায়িত্বজ্ঞানহীন এবং অদূরদর্শী" বলে অভিহিত করেছেন এবং বলেছেন: তাদের দৃষ্টিভঙ্গি কেবল কয়েক বছর সামনের দিকে তাকিয়ে আছে। পেসকভ বলেন: বেশিরভাগ ইউরোপীয় দেশে, আমরা ক্ষমতায় এমন লোকদের দেখতে পাই যাদের শিক্ষাগত যোগ্যতা কম এবং তারা দায়িত্বজ্ঞানহীন।"#
পার্সটুডে/এনএম/৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন