আমেরিকার নয়া শুল্ক নীতির প্রতিক্রিয়া: দ. কোরিয়া নিজের স্বার্থ রক্ষা করবে
-
ট্রাম্পের সঙ্গে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট
পাার্সটুডে- দক্ষিণ কোরিয়ার সরকার হোয়াইট হাউসের নতুন শুল্ক নীতির প্রতিক্রিয়ায় বলেছে, তারা নিজেদের বাণিজ্যিক স্বার্থ রক্ষা করবে।"
ইউনহাপ নিউজ এজেন্সির রিপোর্ট অনুযায়ী, দক্ষিণ কোরিয়ার সরকার বলেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির সুপ্রিম কোর্টের রায়ের পরও ১০ শতাংশের বৈশ্বিক শুল্ক আরোপ করেছেন। এর প্রতিক্রিয়ায় দক্ষিণ কোরিয়া বলেছে, নিজেদের বাণিজ্যিক স্বার্থ রক্ষায় তারা সোচ্চার থাকবে।
এছাড়া, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয়ের কর্মকর্তা কিম ইয়ং-বুম এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা উই সঙ-লাক বলেছেন, যদিও ওয়াশিংটনের পাল্টা ১৫ শতাংশ শুল্ক সুপ্রিম কোর্টের রায়ে অবৈধ হয়েছে, কিন্তু নতুন ১০ শতাংশ শুল্ক বৈশ্বিক বাণিজ্যের জন্য আরও বেশি অনিশ্চয়তার সৃষ্টি করেছে।
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট হুঁশিয়ারি দিয়েছেন, যদি দক্ষিণ কোরিয়া আমেরিকায় বিনিয়োগের প্রতিশ্রুতি নিয়ে বিশেষ বিল পাস করতে দেরি করে, তবে তারা গাড়ি, কাঠ এবং ওষুধের শুল্ক পুনরায় ২৫ শতাংশে বাড়িয়ে দেবে।
যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার মধ্যে চূড়ান্ত চুক্তি অনুসারে, সিউল প্রতিশ্রুতি দিয়েছে যে তারা মোট ৩৫০ বিলিয়ন ডলার মার্কিন যুক্তরাষ্ট্রের উন্নত প্রযুক্তি এবং জাহাজ নির্মাণ শিল্পে বিনিয়োগ করবে।
আরেকটি খবর হচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট হোয়াইট হাউসে ভিয়েতনামের প্রেসিডেন্ট তোলাম'র সাথে সাক্ষাৎ করেছেন। এরপর তিনি ভিয়েতনামের পক্ষ থেকে ৯০টি বোয়িং বিমান কেনার চুক্তি সই কথা উল্লেখ করে বলেছেন, তিনি ভিয়েতনামকে যুক্তরাষ্ট্রের উন্নত প্রযুক্তিতে প্রবেশের ক্ষেত্রে কোনো বিধিনিষেধ না রাখার প্রতিশ্রুতি দিয়েছেন।
৩০ বিলিয়ন ডলারের বেশি মূল্যমানের চুক্তির ঘোষণা দেওয়ার পর এই বৈঠক অনুষ্ঠিত হয়। এই চুক্তির আওতায় ভিয়েতনামের এয়ারলাইন্স ৯০টি বোয়িং বিমান কিনবে।#
পার্সটুডে/এসএ/২৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।