লেবাননে যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
https://parstoday.ir/bn/news/world-i158544-লেবাননে_যুদ্ধবিরতিকে_স্বাগত_জানিয়েছেন_পাকিস্তানের_প্রধানমন্ত্রী
পার্সটুডে- পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ কিছুক্ষণ আগে তার সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্টে লিখেছেন: লেবাননে যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়ে আমি আশা প্রকাশ করছি যে, এই যুদ্ধবিরতি স্থায়ী শান্তির পথ প্রশস্ত করবে।
(last modified 2026-04-17T12:41:05+00:00 )
এপ্রিল ১৭, ২০২৬ ১৮:৩৮ Asia/Dhaka
  • লেবাননে যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

পার্সটুডে- পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ কিছুক্ষণ আগে তার সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্টে লিখেছেন: লেবাননে যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়ে আমি আশা প্রকাশ করছি যে, এই যুদ্ধবিরতি স্থায়ী শান্তির পথ প্রশস্ত করবে।

তিনি জোর দিয়ে বলেন: পাকিস্তান লেবাননের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতাকে সমর্থন করে এবং এই অঞ্চলে স্থায়ী শান্তির লক্ষ্যে পরিচালিত সকল প্রচেষ্টাকে সমর্থন করে যাবে।

বৈরুতের স্থানীয় সময় শুক্রবার ভোরে লেবানন ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার সাথে সাথেই, লেবানন ও ইসরায়েলের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি কার্যকর হয়।

যুদ্ধবিরতির একেবারে প্রথম ঘণ্টা থেকেই, প্রতিরোধ শক্তির সাথে যুক্ত গণমাধ্যমগুলো নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে জানায় যে, প্রতিরোধ ফ্রন্টগুলোর তৎপরতা বজায় রাখার এবং লেবাননের জন্য পৃথকভাবে যুদ্ধবিরতির বিষয়টি প্রত্যাখ্যান করার ইরানি দাবিকে ওয়াশিংটন ও তেল আবিব কার্যত স্বীকৃতি দিয়েছে।

ইরান শুরু থেকেই জোর দিয়ে আসছিল যে, এই অঞ্চলে যেকোনো যুদ্ধবিরতির ফল স্বরূপ লেবাননে যুদ্ধের সম্পূর্ণ অবসান ঘটাত হবে, এবং এখন প্রতিরোধ বাহিনীর পিছু হটা ছাড়াই এই যুদ্ধবিরতি বাস্তবায়নকে প্রতিরোধ অক্ষের জন্য একটি কৌশলগত সাফল্য এবং নেতানিয়াহু মন্ত্রিসভার জন্য আরেকটি পরাজয় হিসেবে বিবেচনা করা হচ্ছে।

এর আগে, পাকিস্তানের প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন যে লেবাননের যুদ্ধবিরতি ওয়াশিংটন ও তেহরানের মধ্যে হওয়া প্রাথমিক চুক্তির কাঠামোর মধ্যেই রয়েছে যা ইরানেরও দাবি ছিল।#

পার্সটুডে/এমআরএইচ/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন