ইরানে যুদ্ধ চাপিয়ে দেওয়ার জন্য মার্কিন জনগণের উচিত সরকারকে জবাবদিহিতা করা
-
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি
পার্সটুডে- ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র একজন মার্কিন কংগ্রেসম্যানের বক্তৃতার অংশবিশেষ উল্লেখ করে লিখেছেন: ইরানের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়ার জন্য মার্কিন জনগণের উচিত তাদের শাসকদের জবাবদিহি করা।
পার্সটুডে জানিয়েছে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি, দেশটির যুদ্ধমন্ত্রীর এক শুনানিতে একজন মার্কিন কংগ্রেসম্যানের করা একটি প্রশ্ন পুনঃপ্রকাশ করেন। প্রশ্নটি ছিল ২৮ ফেব্রুয়ারি মিনাবের শাজারে তাইয়্যেবা স্কুলে ছোড়া ক্ষেপণাস্ত্রের খরচ সম্পর্কে। বাকায়ি শুক্রবার সন্ধ্যায় এক্স নেটওয়ার্কে লিখেছেন: কংগ্রেসম্যানকে প্রশ্নটি এভাবে করা উচিত ছিল, ২৮শে ফেব্রুয়ারি মিনাবের শাজারে তাইয়্যেবা স্কুলে নিরীহ ছাত্রছাত্রী ও তাদের শিক্ষকদের হত্যা করতে মার্কিন যুদ্ধমন্ত্রী আমেরিকান করদাতাদের কত টাকা খরচ করেছেন?
মিনাব স্কুলের অপরাধকে যে “একটি দুর্ভাগ্যজনক ঘটনা” বলা যায় না, তা বেশ স্পষ্ট উল্লেখ করে তিনি লিখেছেন: “মিনাব স্কুলের ওপর হামলা ছিল একটি নৃশংস যুদ্ধাপরাধ, যা আগে থেকেই পরিকল্পিত ছিল। এই যুদ্ধাপরাধের অপরাধীদের অবশ্যই জবাবদিহিতার আওতায় এনে বিচারের সম্মুখীন করতে হবে।”#
পার্সটুডে/এমআরএইচ/২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন