ন্যাটো বিশ্বের স্থিতিশীলতাকে বিপন্ন করছে: রাশিয়ার অভিযোগ
-
ন্যাটো বিশ্বের স্থিতিশীলতাকে বিপন্ন করছে: রাশিয়ার অভিযোগ
পার্সটুডে- রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে, রাশিয়ার সীমান্তের দিকে ন্যাটোর ক্রমবর্ধমান সম্প্রসারণ জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে একটি ধারাবাহিক ভূ-রাজনৈতিক আগ্রাসন।
তাসনিম নিউজ এজেন্সির বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে: ওয়াশিংটন, লন্ডন এবং প্যারিস পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তিকে উপেক্ষা করছে এবং পারমাণবিক শক্তিবিহীন দেশগুলোকে এমন সব প্রকল্পে জড়িত করছে যা বিশ্বের স্থিতিশীলতাকে ধ্বংস করে।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে: ন্যাটো জোটকে একটি "প্রতিরক্ষা জোট" হিসেবে বর্ণনা করা একটি রাজনৈতিক কল্পকাহিনী ছাড়া আর কিছুই নয়, এই জোট যে অবিশ্বস্ত তা অনেক আগেই প্রমাণিত হয়েছে।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে: ব্রিটেন এবং ফ্রান্সের পারমাণবিক কর্মসূচির ধারাবাহিকতা অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির প্রতিশ্রুতি এড়ানোর জন্য তাদের ইচ্ছাকেই নির্দেশ করে।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে: রাশিয়ার সীমান্তের দিকে ন্যাটোর ক্রমবর্ধমান সম্প্রসারণ আমাদের জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে একটি ধারাবাহিক ভূ-রাজনৈতিক আগ্রাসন। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, "জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের মধ্যে সম্পর্কের অবনতির জন্য পশ্চিমারা দায়ী।" রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় আরও যোগ করেছে, বেশিরভাগ ইউরোপীয় রাজধানী তাদের বৈরী মনোভাব বজায় রেখেছে এবং রাশিয়াকে ক্ষুণ্ণ, দুর্বল ও ক্ষতি করার হাতিয়ার হিসেবে কিয়েভ সরকারকে ব্যবহার করছে।#
পার্সটুডে/এমআরএইচ/৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন