তাইওয়ানে অস্ত্র পাঠানো স্থগিত করলেন ট্রাম্প
https://parstoday.ir/bn/news/world-i159420-তাইওয়ানে_অস্ত্র_পাঠানো_স্থগিত_করলেন_ট্রাম্প
পার্সটুডে- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করেছেন, তাইওয়ানে অস্ত্র পাঠানোর বিষয়ে পরে সিদ্ধান্ত নেয়া হবে।
(last modified 2026-05-16T00:11:33+00:00 )
মে ১৬, ২০২৬ ০৮:৩৬ Asia/Dhaka
  • ট্রাম্প
    ট্রাম্প

পার্সটুডে- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করেছেন, তাইওয়ানে অস্ত্র পাঠানোর বিষয়ে পরে সিদ্ধান্ত নেয়া হবে।

তিনি বলেছেন, তাইওয়ানে কয়েক বিলিয়ন ডলারের অস্ত্রের চালান পাঠানোর বিষয়টি তিনি এখনো অনুমোদন দেননি এবং এ বিষয়ে পরে সিদ্ধান্ত নেবেন।

ট্রাম্প বলেন, “আমি এখনো এটির অনুমোদন দিইনি; ভবিষ্যতে কী হয়, তা দেখতে হবে।”

তিনি দাবি করেন, ওয়াশিংটন যুদ্ধ চায় না এবং তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রের নীতিতে কোনো পরিবর্তন আসেনি।

চীন বহুবার জোর দিয়ে বলেছে, তাইওয়ান দেশটির অবিচ্ছেদ্য অংশ এবং এই দ্বীপে মার্কিন অস্ত্র বিক্রিরবিরোধী তারা। বেইজিং সতর্ক করে দিয়ে‌ বলেছে, এসব পদক্ষেপ “এক চীন নীতি”-র লঙ্ঘন এবং এগুলো অঞ্চলে অনিরাপত্তা ও অস্থিতিশীলতা আরও বাড়িয়ে তোলে।#

পার্সটুডে/এস এ/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।