ইরানের সঙ্গে বাণিজ্য ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে: রাশিয়া
-
রুশ কাস্টমস প্রধানের সঙ্গে ইরানের রাষ্ট্রদূত
পার্সটুডে- রাশিয়ার ফেডারেল কাস্টমস সার্ভিসের প্রধান ঘোষণা করেছেন, ২০২৫ সালে দুই দেশের মধ্যে বাণিজ্য আগের বছরের তুলনায় ২০ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে।
পার্সটুডে জানিয়েছে, রাশিয়ার ফেডারেল কাস্টমস সার্ভিসের প্রধান ভ্যালেরি পিকালিভ মস্কোয় ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালির সঙ্গে বৈঠকে আশা প্রকাশ করে বলেন, দুই দেশের মধ্যে সব বাণিজ্যিক রুট আরও সক্রিয় হলে চলতি বছর বাণিজ্যের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।
পিকালিভ ইরানকে রাশিয়ার কৌশলগত অংশীদার হিসেবে উল্লেখ করেন, বিশেষ করে কাস্টমস খাতে দুই দেশের সহযোগিতা ক্রমাগত সম্প্রসারিত হচ্ছে বলে জানান।
তিনি ইরান ও রাশিয়ার মধ্যকার কাস্টমস প্রক্রিয়া সহজিকরণ এবং বাণিজ্যিক বাধা দূর করতে রাশিয়ার কাস্টমস বিভাগের প্রস্তুতির কথাও জানান।
রাশিয়ার ফেডারেল কাস্টমস সার্ভিসের প্রধান তার বক্তব্যের আরেক অংশে দেশ রক্ষায় ইরানি জনগণের অবস্থানকে বীরত্বপূর্ণ বলে অভিহিত করেন এবং ইরানের প্রতি রুশ সরকার ও জনগণের সমর্থনের ওপর জোর দেন।#
পার্সটুডে/এসএ/২৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।