জাতির স্বাস্থ্যই বৈশ্বিক স্থিতিশীলতার চাবিকাঠি: আন্তর্জাতিক নিরাপত্তা ফোরাম
https://parstoday.ir/bn/news/world-i159884-জাতির_স্বাস্থ্যই_বৈশ্বিক_স্থিতিশীলতার_চাবিকাঠি_আন্তর্জাতিক_নিরাপত্তা_ফোরাম
পার্সটুডে: রাশিয়ার নিরাপত্তা পরিষদের অধীনে আন্তর্জাতিক নিরাপত্তা ফোরামের সম্মেলন মস্কোতে শুরু হয়েছে। এতে ১২০টিরও বেশি দেশ থেকে ১৪০টিরও বেশি প্রতিনিধি দল অংশ নিচ্ছে।
(last modified 2026-05-31T14:46:23+00:00 )
মে ৩১, ২০২৬ ২০:০৯ Asia/Dhaka
  • মস্কোতে আন্তর্জাতিক নিরাপত্তা ফোরামের সম্মেলন শুরু হয়েছে।
    মস্কোতে আন্তর্জাতিক নিরাপত্তা ফোরামের সম্মেলন শুরু হয়েছে।

পার্সটুডে: রাশিয়ার নিরাপত্তা পরিষদের অধীনে আন্তর্জাতিক নিরাপত্তা ফোরামের সম্মেলন মস্কোতে শুরু হয়েছে। এতে ১২০টিরও বেশি দেশ থেকে ১৪০টিরও বেশি প্রতিনিধি দল অংশ নিচ্ছে।

ব্রিকস টিভি নেটওয়ার্কের বরাতে পার্সটুডে জানায়, সম্মেলনে অংশ নেওয়া বিশেষজ্ঞ ও শীর্ষ কর্মকর্তারা বলেন, জনগণের স্বাস্থ্যই বৈশ্বিক স্থিতিশীলতার একটি মূল ভিত্তি। তারা মহামারি, জীবাণু-ঝুঁকি এবং স্বাস্থ্য খাতের ওপর সাইবার হামলার মতো হুমকি মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান জানান।

প্রথম দিনে রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে “জনস্বাস্থ্যের জন্য সহযোগিতার শক্তি” শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাশকো ২০৩০ সাল পর্যন্ত দেশের স্বাস্থ্য ব্যবস্থার অগ্রাধিকার তুলে ধরেন। এর মধ্যে রয়েছে প্রাথমিক স্বাস্থ্যসেবা শক্তিশালী করা, অ-সংক্রামক রোগ প্রতিরোধ, ডিজিটাল স্বাস্থ্যসেবা সম্প্রসারণ এবং দক্ষ চিকিৎসক সংখ্যা বৃদ্ধি।

তিনি জানান, রাশিয়ায় ভ্যাকসিন প্রযুক্তির জন্য বিশেষ সংরক্ষণ ব্যবস্থা রয়েছে। তার মতে, মহামারি, জীবাণু ঝুঁকি, জনবল সংকট ও সাইবার হুমকি শুধু স্বাস্থ্য নয়, বরং সরাসরি জাতীয় নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত।

এদিকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা 'টিভি ব্রিকস'-এর সাথে আলাপকালে ডিজিটাল যুগে একটি নিরাপদ তথ্যবলয় গড়ে তোলার জন্য ব্রিকস (BRICS) জোটের সমন্বয় ও অভিন্ন অবস্থান তৈরির গুরুত্বের ওপর জোর দিয়েছেন।#

পার্সটুডে/এমএআর/৩১