ফুটবলের মহোৎসবের সূচনা থেকে মেক্সিকো ও দক্ষিণ কোরিয়ার জয়
https://parstoday.ir/bn/news/world-i160252-ফুটবলের_মহোৎসবের_সূচনা_থেকে_মেক্সিকো_ও_দক্ষিণ_কোরিয়ার_জয়
পার্সটুডে: মেক্সিকান সংস্কৃতির সুর ও প্রদর্শনীর এক অপূর্ব সমন্বয়ে অনুষ্ঠিত হয়ে গেল ২০২৬ ফুটবল বিশ্বকাপের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান।
(last modified 2026-06-12T10:36:13+00:00 )
জুন ১২, ২০২৬ ১৫:১৪ Asia/Dhaka
  • ফুটবলের মহোৎসবের সূচনা থেকে মেক্সিকো ও দক্ষিণ কোরিয়ার জয়

পার্সটুডে: মেক্সিকান সংস্কৃতির সুর ও প্রদর্শনীর এক অপূর্ব সমন্বয়ে অনুষ্ঠিত হয়ে গেল ২০২৬ ফুটবল বিশ্বকাপের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান।

ইরনা'র বরাত দিয়ে পার্স টুডে জানিয়েছে, ফুটবল বিশ্বকাপের ২৩তম এই আসরটি ইতিহাসের প্রথমবারের মতো তিনটি দেশ—মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও কানাডার যৌথ আয়োজনে এবং বিশ্বজুড়ে ৪৮টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হচ্ছে। এই প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানটি বৃহস্পতিবার রাতে মেক্সিকোর মেক্সিকো সিটি শহরের ঐতিহাসিক 'অ্যাজটেকা' স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। বিশ্ব ফুটবলের নামী-দামী তারকা ও ব্যক্তিত্বদের উপস্থিতিতে, বিভিন্ন সঙ্গীত ও পারফর্মিং আর্ট দল তাদের চমৎকার পরিবেশনার মাধ্যমে স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের মাতাল করে তোলে।

মেক্সিকোর পক্ষে বিশ্বকাপের প্রথম গোল

উদ্বোধনী ম্যাচে মেক্সিকো এবং দক্ষিণ আফ্রিকা তেহরান সময় রাত ২২:৩০ মিনিটে মুখোমুখি হয়ে বিশ্বকাপের প্রথম ম্যাচটি শুরু করে। ম্যাচের ঠিক ৯ম মিনিটে মেক্সিকো জাতীয় দলের খেলোয়াড় 'জুলিয়ান কুইনোনেস' গোল করে স্বাগতিক সমর্থকদের আনন্দের জোয়ারে ভাসান এবং ২০২৬ বিশ্বকাপের প্রথম গোলটি নিজের নামে করে নেন।

চেক প্রজাতন্ত্রের বিপক্ষে দক্ষিণ কোরিয়ার জয়

২০২৬ ফুটবল বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে, এশিয়ার প্রতিনিধি দক্ষিণ কোরিয়া এবং চেক প্রজাতন্ত্র মেক্সিকোর গুয়াদালাহারা স্টেডিয়ামে তেহরান সময় শুক্রবার ভোর ০৫:৩০ মিনিটে মুখোমুখি হয়। ম্যাচটিতে শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জয় লাভ করে মাঠ ছাড়ে দক্ষিণ কোরিয়া।#

পার্সটুডে/এমএআর/১২