বিশ্বকাপ ফুটবলের স্মরণীয় ঘটনা
বিশ্বকাপ ২০২৬: ট্রফি প্রদান অনুষ্ঠানে ট্রাম্প ও ফিফা সভাপতিকে দর্শকদের ধিক্কার
-
বিশ্বকাপ ২০২৬: ট্রফি প্রদান অনুষ্ঠানে ট্রাম্প ও ফিফা সভাপতিকে দর্শকদের ধিক্কার
পার্স টুডে –মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো স্পেন দলের খেলোয়াড়দের পাশে দাঁড়িয়ে বিশ্বকাপ ফুটবল ট্রফি প্রদান করতে গেলে স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের ধিক্কার বা দুয়োধ্বনির মুখে পড়েন।
পার্স টুডে, ইরনার বরাতে জানিয়েছে, ট্রাম্প ও ইনফান্তিনো মাঠে প্রবেশ করার পর এবং ট্রাম্প স্পেনের চ্যাম্পিয়নশীপ উদযাপনে খেলোয়াড়দের পাশে দাঁড়ানোর চেষ্টা করলে দর্শকদের একাংশ তাদের উদ্দেশে দুয়োধ্বনি দেয়।
এই ম্যাচে ট্রাম্প নিউ জার্সির স্টেডিয়ামের ভিআইপি গ্যালারিতে ফিফা সভাপতি ইনফান্তিনোর সঙ্গে উপস্থিত ছিলেন। তাদের কাছাকাছি স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এবং মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম-সহ আরও কয়েকজন বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন।
খেলা শুরুর আগে যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত বাজানোর পর স্টেডিয়ামের বড় পর্দায় অল্প সময়ের জন্য ট্রাম্পের ছবি প্রদর্শিত হলে দর্শকদের একটি অংশ তখনও তাকে বিদ্রুপাত্মক শব্দ করে দুয়োধ্বনি দেয়।
পরে ট্রাম্প ও ফিফা সভাপতি ইনফান্তিনো ট্রফি প্রদান অনুষ্ঠানের জন্য মাঠে প্রবেশ করলে পুরো স্টেডিয়ামজুড়ে আবারও দুয়োধ্বনি শোনা যায়। #
পার্স টুডে/এমএএইচ/২০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।