পলিটিকো: মার্কিন সমর্থন কমতে থাকায় ইসরায়েল গভীরভাবে উদ্বিগ্ন
-
• ফিলিস্তিনি জনগণের সমর্থকগণ
পার্সটুডে- ইসরায়েলের প্রতি মার্কিন সমর্থন কমতে থাকায় বিষয়টি দখলদার এ অবৈধ শক্তিকে অত্যন্ত উদ্বিগ্ন করে তুলেছে।
মেহর নিউজ এজেন্সিকে উদ্ধৃত করে পার্সটুডে জানিয়েছে, পলিটিকো একটি প্রতিবেদনে জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রে ইসরায়েলের প্রতি রাজনৈতিক সমর্থন কমে আসা নিয়ে ইসরায়েল এবং তাদের মার্কিন সমর্থকদের মধ্যে উদ্বেগ বাড়ছে। রিপাবলিকান এবং ডেমোক্র্যাটিক উভয় দলের কাছ থেকে আসা নজিরবিহীন সমালোচনার ঢেউয়ের মধ্যে এই সমর্থনে ধস নামার কথা জানানো হলো।
প্রতিবেদন অনুসারে, ইসরায়েল ইহুদিবাদী লবি এবং বিভিন্ন সংগঠনের সাহায্যে এই সমর্থন কমে আসা রোধের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। এই পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে কংগ্রেস সদস্যদের সাথে যোগাযোগের মাত্রা বৃদ্ধি, অর্থ খরচ এবং উচ্চ-পর্যায়ের বৈঠকের আয়োজন, বিশেষ করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওয়াশিংটন সফর।
প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক দশকগুলোতে মার্কিন-ইসরায়েল সম্পর্ক তার অন্যতম সংবেদনশীল সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, কারণ যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা এখন আর শুধু ফিলিস্তিনপন্থী মহলে সীমাবদ্ধ নেই বরং তা ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের বৃহত্তর অংশের মধ্যেও ছড়িয়ে পড়েছে।
তেল আবিবে সামরিক সহায়তা বন্ধের আহ্বান জানিয়ে আনা একটি প্রস্তাবের পক্ষে ১০০ জনেরও বেশি ডেমোক্র্যাট প্রতিনিধির ভোট থেকে এর প্রমাণ পাওয়া যায়।
জরিপগুলোতে দেখা গেছে, ইসরায়েলের প্রতি সমর্থনের মাত্রা কমে গেছে, বিশেষ করে তরুণ আমেরিকানদের মধ্যে। তারা ফিলিস্তিনিদের প্রতি বেশি সহানুভূতি দেখাচ্ছে এবং ইসরায়েলি নীতির সমালোচনা করছে। #
পার্সটুডে/এমআরএইচ/১৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।