যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্রের মজুদ কমে গেল কেন?
https://parstoday.ir/bn/news/world-i162088-যুক্তরাষ্ট্রের_ক্ষেপণাস্ত্রের_মজুদ_কমে_গেল_কেন
পার্সটুডে- যুক্তরাষ্ট্রের সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ (CSIS) এক প্রতিবেদনে মার্কিন ক্ষেপণাস্ত্রের মজুত কমে যাওয়ার কারণ বিশ্লেষণ করেছে।
(last modified 2026-08-10T13:31:11+00:00 )
আগস্ট ১০, ২০২৬ ১৯:২৫ Asia/Dhaka
  • যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্রের মজুদ কমে গেল কেন?
    যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্রের মজুদ কমে গেল কেন?

পার্সটুডে- যুক্তরাষ্ট্রের সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ (CSIS) এক প্রতিবেদনে মার্কিন ক্ষেপণাস্ত্রের মজুত কমে যাওয়ার কারণ বিশ্লেষণ করেছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে: ইরানের বিরুদ্ধে যুদ্ধে উন্নতমানের বিপুল পরিমাণ গোলাবারুদ ব্যবহার এই সংকটের শুধু একটি কারণ।

শীতল যুদ্ধের পর অস্ত্র উৎপাদন কমে যাওয়া, প্রতিরক্ষা শিল্পের আকার সংকুচিত হওয়া, সাম্প্রতিক বছরগুলোর বিভিন্ন যুদ্ধ এবং পেন্টাগনের বাজেটে বড় আকারের সামরিক সরঞ্জামকে অগ্রাধিকার দেওয়াও এই সংকট তৈরিতে ভূমিকা রেখেছে।

প্রতিবেদন অনুযায়ী, এসব কারণে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্রের মজুদ পুনর্গঠন করতে কয়েক বছর সময় লাগতে পারে।#

পার্সটুডে/এনএম/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।