ইসরাইলের বিরুদ্ধে নয়া নিষেধাজ্ঞার বিষয়টি বিবেচনা করা যেতে পারে: জার্মানি
https://parstoday.ir/bn/news/world-i162444-ইসরাইলের_বিরুদ্ধে_নয়া_নিষেধাজ্ঞার_বিষয়টি_বিবেচনা_করা_যেতে_পারে_জার্মানি
পার্সটুডে-জার্মান পররাষ্ট্রমন্ত্রী বলেছেন: ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে ইসরাইলের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ একটি বিবেচনাযোগ্য বিকল্প।
(last modified 2026-08-23T12:23:45+00:00 )
আগস্ট ২৩, ২০২৬ ১৮:১৮ Asia/Dhaka
  • জার্মান পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ভাদেফুল
    জার্মান পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ভাদেফুল

পার্সটুডে-জার্মান পররাষ্ট্রমন্ত্রী বলেছেন: ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে ইসরাইলের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ একটি বিবেচনাযোগ্য বিকল্প।

ইসরাইলের অভ্যন্তরীণ নিরাপত্তামন্ত্রীর ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য এবং ফিলিস্তিনিদের বিরুদ্ধে ওই সরকারের অপরাধমূলক কর্মকাণ্ডের প্রতিক্রিয়ায় জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে ইসরাইলের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ একটি বিবেচনাযোগ্য বিকল্প।

ইরনা'র বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, জার্মান পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ভাদেফুল একটি জার্মান সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে ইসরাইলি উগ্র বসতি স্থাপনকারী ও তাদের সমর্থনকারী সংগঠনগুলোর বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার কথা উল্লেখ করে বলেন, জার্মানি এসব নিষেধাজ্ঞাকে সমর্থন করে। পাশাপাশি ইসরাইলি অভ্যন্তরীণ নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের বিরুদ্ধে বিশেষ করে আরও পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোচনা করা হবে।

গাজায় প্রতিদিন কয়েক ডজন ফিলিস্তিনিকে হত্যার আহ্বান জানিয়ে ইসরাইলি অভ্যন্তরীণ নিরাপত্তামন্ত্রীর ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, “এই বক্তব্য অগ্রহণযোগ্য এবং জার্মান সরকার এটি মেনে নেয় না।”

জার্মান পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আন্তর্জাতিক আইনের প্রতি বার্লিনের অবস্থান স্পষ্ট এবং ইসরাইলের ক্ষেত্রেও এই অবস্থান একইভাবে প্রযোজ্য।#

পার্সটুডে/এনএম/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন