ব্রিকস সম্প্রসারণের কারণ ছিল রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা আগ্রাসন: নারিশকিন
https://parstoday.ir/bn/news/world-i162588-ব্রিকস_সম্প্রসারণের_কারণ_ছিল_রাশিয়ার_বিরুদ্ধে_পশ্চিমা_আগ্রাসন_নারিশকিন
পার্সটুডে- রুশ বৈদেশিক গোয়েন্দা সংস্থার (এসভিআর) পরিচালক বলেছেন যে, রাশিয়ার বিরুদ্ধে নজিরবিহীন পশ্চিমা আগ্রাসন ব্রিকস-এর সম্প্রসারণে মূল ভূমিকা পালন করেছে।
(last modified 2026-08-28T10:43:06+00:00 )
আগস্ট ২৮, ২০২৬ ১৫:২২ Asia/Dhaka
  • • রুশ বৈদেশিক গোয়েন্দা সংস্থার (এসভিআর) পরিচালক সের্গেই নারিশকিন
    • রুশ বৈদেশিক গোয়েন্দা সংস্থার (এসভিআর) পরিচালক সের্গেই নারিশকিন

পার্সটুডে- রুশ বৈদেশিক গোয়েন্দা সংস্থার (এসভিআর) পরিচালক বলেছেন যে, রাশিয়ার বিরুদ্ধে নজিরবিহীন পশ্চিমা আগ্রাসন ব্রিকস-এর সম্প্রসারণে মূল ভূমিকা পালন করেছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থাকে উদ্ধৃত করে পার্সটুডে জানিয়েছে, রুশ বৈদেশিক গোয়েন্দা সংস্থার (এসভিআর) পরিচালক সের্গেই নারিশকিন বলেছেন: "যেহেতু নব্য-ঔপনিবেশিক আধিপত্যের নীতিগুলো বিশ্বের সামনে উন্মোচিত হয়েছে, তাই ব্রিকস-এর ঐক্যবদ্ধ করার সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।"

তিনি আরও বলেন: "রাশিয়াকে তার জাতীয় স্বার্থ ত্যাগ করতে বাধ্য করার নিষ্ফল ও মরিয়া প্রচেষ্টা দেখে বিশ্বের অনেক দেশ কেবল সমুদ্রের ওপার থেকে শুরু হওয়া এই বেপরোয়া অভিযান থেকে নিজেদের দূরেই সরিয়ে নেয়নি বরং আন্তর্জাতিক সহযোগিতার জন্য বিকল্প, অ-পশ্চিমা মঞ্চগুলো আরও সক্রিয়ভাবে খুঁজছে।"

রাশিয়ার বৈদেশিক গোয়েন্দা সংস্থার প্রধান বলেছেন: ব্রিকস জোটে অংশগ্রহণ এমন এক বিশ্বের অংশ হওয়ার প্রতীক হয়ে উঠেছে, যেখানে বিশ্বের স্বঘোষিত শাসকদের কথা না শুনেই মানুষেরা নিজেদের ভাগ্য নির্ধারণ ও ভবিষ্যৎ গড়ার অধিকার রাখে।

ব্রিকস-এর সদস্য দেশগুলোর মধ্যে রয়েছে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, মিশর, ইথিওপিয়া, ইরান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং ইন্দোনেশিয়া। ইসলামী প্রজাতন্ত্র ইরান ১ জানুয়ারি, ২০২৪ থেকে এই গোষ্ঠীর পূর্ণ সদস্য হয়েছে।#

পার্সটুডে/এমআরএইচ/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন