ইরান যুদ্ধে মার্কিন ভোক্তাদের অতিরিক্ত জ্বালানি ব্যয় ১০০ বিলিয়ন ডলার
-
যুক্তরাষ্ট্রের ভোক্তাদের অতিরিক্ত জ্বালানি ব্যয়
পার্সটুডে: ইরানের সঙ্গে যুদ্ধে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রের ভোক্তাদের ওপর এখন পর্যন্ত প্রায় ১০০ বিলিয়ন ডলারের অতিরিক্ত ব্যয় চাপানো হয়েছে।
একটি মার্কিন বিশ্ববিদ্যালয়ের হিসাব থেকে এ তথ্য উঠে এসেছে।
বার্তা সংস্থা ইরনা'র বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, ব্রাউন বিশ্ববিদ্যালয়ের হিসাব অনুযায়ী, জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে মার্কিন নাগরিকদের অতিরিক্ত ব্যয়ের পরিমাণ প্রতিনিয়ত বাড়ছে। প্রতি দুই মিনিটে এ ব্যয়ের সঙ্গে প্রায় ১০ লাখ ডলার করে যোগ হচ্ছে।
মার্কিন অর্থনীতিতে জ্বালানির দাম বৃদ্ধির প্রভাব তুলে ধরে অ্যাক্সিওস জানিয়েছে, জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে সৃষ্ট মূল্যস্ফীতি অর্থনীতির বিভিন্ন খাতে প্রভাব ফেলতে পারে।
বিশেষ করে ডিজেলের সাম্প্রতিক মূল্যবৃদ্ধি আগামী কয়েক সপ্তাহ ও মাসে যুক্তরাষ্ট্রে পণ্য পরিবহন এবং সাধারণ মানুষের যাতায়াত ব্যয় উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দিতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ইরানের সঙ্গে যুদ্ধ এবং এর ফলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে সৃষ্ট অস্থিরতার অর্থনৈতিক প্রভাব নিয়ে যুক্তরাষ্ট্রে উদ্বেগ ক্রমেই বাড়ছে। এর প্রভাব ভোক্তা ব্যয় থেকে শুরু করে ব্যবসা-বাণিজ্য ও পরিবহন খাতেও পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।#
পার্সটুডে/এনএম/৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।