ট্রাম্পের বিরুদ্ধে মার্কিন সিনেটর শুমারের তীব্র সমালোচনা
https://parstoday.ir/bn/news/world-i163506-ট্রাম্পের_বিরুদ্ধে_মার্কিন_সিনেটর_শুমারের_তীব্র_সমালোচনা
পার্সটুডে-মার্কিন সিনেটের সংখ্যালঘু নেতা চাক শুমার ইরানের বিরুদ্ধে যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করেছেন।
(last modified 2026-09-29T09:38:18+00:00 )
সেপ্টেম্বর ২৯, ২০২৬ ১৫:৩৫ Asia/Dhaka
  • মার্কিন সিনেটর চাক শুমার
    মার্কিন সিনেটর চাক শুমার

পার্সটুডে-মার্কিন সিনেটের সংখ্যালঘু নেতা চাক শুমার ইরানের বিরুদ্ধে যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করেছেন।

তিনি বলেন, প্রাথমিক প্রতিশ্রুতি অনুযায়ী যুদ্ধ চার থেকে পাঁচ সপ্তাহের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও এখন তা অষ্টম মাসে গড়িয়েছে।

শুমার সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, “মনে আছে, ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ইরানে তাঁর যুদ্ধ মাত্র চার থেকে পাঁচ সপ্তাহ চলবে?”

তিনি আরও বলেন, “এখন আমরা অষ্টম মাসে রয়েছি এবং এই যুদ্ধের মূল্য দিচ্ছেন যুক্তরাষ্ট্রের জনগণ ও মার্কিন সেনারা।”

শুমারের দাবি, গত সপ্তাহে মার্কিন সিনেটের রিপাবলিকান সদস্যদের কাছে এই যুদ্ধের অবসানের পক্ষে ভোট দেওয়ার সুযোগ ছিল। কিন্তু তারা এর পরিবর্তে যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে ভোট দিয়েছেন।

তিনি বলেন, “এ বিষয়ে তারাও অংশীদার।”

এর আগেও শুমার ট্রাম্পের যুদ্ধনীতির সমালোচনা করে অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছিলেন। এক্সে তিনি লিখেছিলেন, “এই বিপর্যয়কর যুদ্ধ যত দিন চলবে, মার্কিন প্রেসিডেন্ট ততই এর জটিলতায় আটকে পড়বেন।#

পার্সটুডে/এনএম/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।