ইরান যুদ্ধ ইস্যুতে ট্রাম্পের বিরুদ্ধে সমালোচনা ক্রমেই বাড়ছে
https://parstoday.ir/bn/news/world-i163626-ইরান_যুদ্ধ_ইস্যুতে_ট্রাম্পের_বিরুদ্ধে_সমালোচনা_ক্রমেই_বাড়ছে
পার্সটুডে- ইরানের বিরুদ্ধে ট্রাম্পের যুদ্ধ এবং এর অর্থনৈতিক প্রভাব নিয়ে মার্কিন কংগ্রেসের ডেমোক্র্যাট সদস্যদের সমালোচনা আরও জোরালো হয়েছে। কয়েকজন ডেমোক্র্যাট সদস্য যুদ্ধের অর্থায়ন বন্ধ করে সংঘাত অবসানের আহ্বান জানিয়েছেন।
(last modified 2026-10-03T14:45:46+00:00 )
অক্টোবর ০৩, ২০২৬ ১৮:৪৬ Asia/Dhaka
  • সিনেট
    সিনেট

পার্সটুডে- ইরানের বিরুদ্ধে ট্রাম্পের যুদ্ধ এবং এর অর্থনৈতিক প্রভাব নিয়ে মার্কিন কংগ্রেসের ডেমোক্র্যাট সদস্যদের সমালোচনা আরও জোরালো হয়েছে। কয়েকজন ডেমোক্র্যাট সদস্য যুদ্ধের অর্থায়ন বন্ধ করে সংঘাত অবসানের আহ্বান জানিয়েছেন।

ডেমোক্র্যাট সিনেটর ক্রিস মারফি বলেছেন, ইরান যুদ্ধের ব্যয় অত্যন্ত বেশি এবং এর প্রভাব জ্বালানির দামের ক্ষেত্রে স্পষ্ট। তিনি বলেন, ডিজেলের দাম যুদ্ধ শুরুর সময়ের তুলনায় প্রায় দ্বিগুণ হয়েছে, যা সামগ্রিকভাবে বিভিন্ন পণ্যের দাম বাড়াচ্ছে।

আরেক ডেমোক্র্যাট সিনেটর ক্রিস ভ্যান হোলেন বলেন, ইরানে আরও প্রায় ১০ হাজার মার্কিন সেনা পাঠানোর খবর উদ্বেগজনক। তার মতে, কংগ্রেসের উচিত যুদ্ধের জন্য অর্থায়ন বন্ধ করা। ভ্যান হোলেনসহ ডেমোক্র্যাট সিনেটররা এর আগে যুদ্ধের আইনগত ভিত্তি ও কংগ্রেসের অনুমোদন নিয়েও ট্রাম্প প্রশাসনের কাছে প্রশ্ন তুলেছেন।

অপর সিনেটর এলিজাবেথ ওয়ারেন বলেছেন, ইরান যুদ্ধের অর্থনৈতিক প্রভাব এতটাই বিস্তৃত যে, এটি বাড়ি কেনার খরচের ওপরও প্রভাব ফেলছে। ভ্যান হোলেন ও ওয়ারেন এর আগে ইরানে বেসামরিক মানুষ হতাহতের বিষয়ে তদন্তের দাবি জানিয়েছেন।

প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট নেতা হাকিম জেফরিসও যুদ্ধের অর্থনৈতিক প্রভাবের সমালোচনা করেছেন। তিনি বলেছেন, যুদ্ধের কারণে জ্বালানি ও খাদ্যের দাম বেড়েছে। জেফরিসের নেতৃত্বে ডেমোক্র্যাটরা যুদ্ধ বন্ধে ওয়ার পাওয়ার্স রেজোল্যুশন ব্যবহারের উদ্যোগও নিয়েছেন।

এদিকে, ডেমোক্র্যাট প্রতিনিধি জেমস ওয়াকিনশ প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সমালোচনা করে তাকে যুদ্ধ পরিচালনা ও সামরিক বাহিনী নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য দায়ী করেছেন। তিনি হেগসেথের অভিশংসনেরও আহ্বান জানিয়েছেন।

ডেমোক্র্যাট প্রতিনিধি জিম ম্যাকগভর্নও ইরান যুদ্ধ বন্ধ এবং যুদ্ধসংক্রান্ত সরকারি ব্যয় কমানোর পক্ষে অবস্থান জানিয়েছেন।#

পার্সটুডে/এসএ/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।