ভালো সন্ত্রাসী বলে কিছু নেই: পুতিনের হুঁশিয়ারি
https://parstoday.ir/bn/news/world-i16522-ভালো_সন্ত্রাসী_বলে_কিছু_নেই_পুতিনের_হুঁশিয়ারি
উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, সন্ত্রাসীদেরকে “ভালো” ও “খারাপ” বলে শ্রেণিবিন্যাস করার কোনো সুযোগ নেই। তিনি বলেন, রাজনৈতিক ও ভূরাজনৈতিক স্বার্থে সন্ত্রাসী এবং গোঁড়াবাদীদেরকে ব্যবহার করা খুবই বিপজ্জনক বিষয় এবং তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আজারবাইজানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘আজেরতাক’কে দেয়া সাক্ষাৎকারে পুতিন এসব কথা বলেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ০৬, ২০১৬ ০৯:১৬ Asia/Dhaka
  • রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
    রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, সন্ত্রাসীদেরকে “ভালো” ও “খারাপ” বলে শ্রেণিবিন্যাস করার কোনো সুযোগ নেই। তিনি বলেন, রাজনৈতিক ও ভূরাজনৈতিক স্বার্থে সন্ত্রাসী এবং গোঁড়াবাদীদেরকে ব্যবহার করা খুবই বিপজ্জনক বিষয় এবং তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আজারবাইজানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘আজেরতাক’কে দেয়া সাক্ষাৎকারে পুতিন এসব কথা বলেছেন।

তিনি বলেন, সন্ত্রাসবিরোধী লড়াইয়ে কোনো দ্বৈত অবস্থান থাকতে পারে না। সিরিয়ার ভেতরে তৎপর সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিষয়ে আমেরিকার অবস্থান সম্পর্কে তিনি সুস্পষ্ট এ ইঙ্গিত করেন। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে সহিংসতায় লিপ্ত কোনো কোনো সন্ত্রাসী গোষ্ঠীকে আমেরিকা ‘মধ্যপন্থি’ বলে প্রকাশ্যে সমর্থন দিচ্ছে। আমেরিকার এ ধরনের শ্রেণিবিন্যাসের কারণে সিরিয়া ও ইরাকের মতো দেশে সন্ত্রাসীদের কোনো কোনো গোষ্ঠী সহিংসতা চালানোর বিশেষ সুযোগ পাচ্ছে।

সাক্ষাৎকারে প্রেসিডেন্ট পুতিন আফগানিস্তান ও মধ্যপ্রাচ্যের চলমান অস্থিতিশীলতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এ অবস্থায় তিনি জাতিসংঘের সমন্বয়ের মাধ্যমে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানান। সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ে ইরান, রাশিয়া ও আজারবাইজানের প্রচেষ্টার প্রশংসাও করেন প্রেসিডেন্ট পুতিন।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৬