গুলেনকে নাহয় তুরস্ককে বেছে নিতে হবে: আমেরিকাকে এরদোগান
-
সমাবেশে বক্তব্য রাখছেন রজব তাইয়্যেব এরদোগান
আমেরিকায় স্বেচ্ছা-নির্বাসনে থাকা বিরোধী ও ধর্মীয় নেতা ফতেহউল্লাহ গুলেনকে তুরস্কের কাছে তুলে দিতে তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান আবারো ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছেন। রাজধানী আংকারায় প্রেসিডেন্ট প্রসাদের বাইরে জড়ো হওয়া হাজার হাজার সরকার সমর্থকের উদ্দেশে গতকাল (বুধবার) দেয়া ভাষণে তিনি এ আহ্বান জানান।
এরদোগান বলেন, “আমেরিকাকে অবশ্যই গুলেন অথবা তুরস্ক -এর যেকোনো একটিকে বেছে নিতে হবে।” গত ১৫ জুলাই ব্যর্থ সেনা অভ্যুত্থানের প্রধান পরিকল্পনাকারী ও ষড়যন্ত্রকারী হিসেবে গুলেনকে অভিযুক্ত করছে তুর্কি সরকার।
এরদোগান আরো বলেছেন, “আজ হোক, কাল হোক আমেরিকাকে একটি পথ বেছে নিতে হবে। তাদেরকে হয় গুলেন মুভমেন্টের সন্ত্রাসীদেরকে বেছে নিতে হবে নাহয় গণতান্ত্রিক তুরস্ককে। যেকোনো একটিকে তাদের বেছে নেয়া প্রয়োজন।”
এরদোগান বলেন, ব্যর্থ সেনা অভ্যুত্থানে গুলেনের জড়িত থাকার অভিযোগে আংকারা আমেরিকার কাছে ৮৫ বাক্স ফাইল পাঠিয়েছে। সেনা অভ্যূত্থানে জড়িত থাকার ব্যাপারে এগুলোই গুলেনের বিরুদ্ধে প্রমাণ।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১১