গুলেনকে হস্তান্তরের ব্যাপারে ‘ইতিবাচক ইঙ্গিত’ পাওয়া গেছে: তুরস্ক
https://parstoday.ir/bn/news/world-i17047-গুলেনকে_হস্তান্তরের_ব্যাপারে_ইতিবাচক_ইঙ্গিত’_পাওয়া_গেছে_তুরস্ক
তুরস্কের সরকার বিরোধী নেতা ফতেহউল্লাহ গুলেনকে দেশটির সরকারের কাছে হস্তান্তরের ব্যাপারে আমেরিকার পক্ষ থেকে ‘ইতিবাচক ইঙ্গিত’ পাওয়ার দাবি করেছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ১২, ২০১৬ ১৫:২৭ Asia/Dhaka
  • ফতেহউল্লাহ গুলেন
    ফতেহউল্লাহ গুলেন

তুরস্কের সরকার বিরোধী নেতা ফতেহউল্লাহ গুলেনকে দেশটির সরকারের কাছে হস্তান্তরের ব্যাপারে আমেরিকার পক্ষ থেকে ‘ইতিবাচক ইঙ্গিত’ পাওয়ার দাবি করেছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু।

তিনি আজ (শুক্রবার) রাজধানী আঙ্কারায় এক সংবাদ সম্মেলনে বলেছেন, গুলেনকে হস্তান্তরের যে দাবি আঙ্কারা জানিয়েছে সে ব্যাপারে তুরস্ক ইতিবাচক সিগন্যাল পেতে শুরু করেছে।

তুর্কি সরকার অভিযোগ করছে, দেশটিতে গত ১৫ জুলাই’র ব্যর্থ সামরিক অভ্যুত্থানে গুলেন জড়িত ছিলেন। তবে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বসবাসরত গুলেন এ অভিযোগ অস্বীকার করেছেন। মার্কিন সরকারও তাকে হস্তান্তরে অস্বীকৃতি জানিয়ে বলেছেন, অভ্যুত্থান প্রচেষ্টায় তার জড়িত থাকার ব্যাপারে শক্ত দলিল পেশ করতে হবে।

তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু

 

তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, বিরোধী এ নেতাকে হস্তান্তরের ব্যাপারে প্রয়োজনীয় দলিলপত্র যুক্তরাষ্ট্রকে দেয়ার প্রস্তুতি চলছে। চাভুসওগ্লু দাবি করেন, বিশ্বের প্রতিটি মানুষের জানা আছে, ব্যর্থ সামরিক অভ্যুত্থানের নেপথ্যে কে ছিল।

এর আগে তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বুধবার বলেন, গুলেন যে অভ্যুত্থান প্রচেষ্টায় জড়িত ছিলেন সে সম্পর্কে ৮৫ বাক্স ফাইল ওয়াশিংটনে পাঠিয়েছে আঙ্কারা। চলতি মাসের গোড়ার দিকে তুর্কি সরকার গুলেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১২