সৌদি সরকার দুর্নামের অধিকারী মার্কিন মিত্র: পল রায়ান
https://parstoday.ir/bn/news/world-i17056-সৌদি_সরকার_দুর্নামের_অধিকারী_মার্কিন_মিত্র_পল_রায়ান
মার্কিন প্রতিনিধি পরিষদের প্রধান পল রায়ান বলেছেন, সৌদি সরকার দুর্নামের অধিকারী মিত্র এবং এই সরকারের ওপর আস্থা রাখা যায় না; কারণ মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রে সৌদি সরকারের বদনাম রয়েছে। 
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
আগস্ট ১২, ২০১৬ ১৫:৫৪ Asia/Dhaka
  • মার্কিন প্রতিনিধি পরিষদের প্রধান পল রায়ান
    মার্কিন প্রতিনিধি পরিষদের প্রধান পল রায়ান

মার্কিন প্রতিনিধি পরিষদের প্রধান পল রায়ান বলেছেন, সৌদি সরকার দুর্নামের অধিকারী মিত্র এবং এই সরকারের ওপর আস্থা রাখা যায় না; কারণ মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রে সৌদি সরকারের বদনাম রয়েছে। 

 মার্কিন সাময়িকী ‘ফরেন পলিসি’-কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেছেন। 
তিনি সৌদি আরবের কাছে ১১৫ কোটি ডলার মূল্যের মার্কিন অস্ত্র বিক্রির এক নতুন চুক্তি স্থগিত রাখতে চান বলে ঘোষণা করেছেন। 
পল রায়ান বলেছেন, সৌদি সরকারের কাছে উন্নত প্রযুক্তি বিক্রির ব্যাপারে তাড়াহুড়া করা ঠিক হবে না; কারণ, এ জাতীয় পদক্ষেপ মধ্যপ্রাচ্যে অস্ত্র প্রতিযোগিতার সহায়ক হতে পারে। #

পার্সটুডে/মু.আ.হুসাইন/১২