মৌমাছির কাছে হেরে গেল মার্কিন পরাক্রমশালী যুদ্ধবিমান এফ-২২
https://parstoday.ir/bn/news/world-i17164-মৌমাছির_কাছে_হেরে_গেল_মার্কিন_পরাক্রমশালী_যুদ্ধবিমান_এফ_২২
ইঞ্জিনে বাসা বানানোর কারণে একদিন আকাশে উড়তে পারে নি আমেরিকার অত্যাধুনিক যুদ্ধবিমান এফ-২২। ভার্জিনিয়া অঙ্গরাজ্যের জয়েন্ট বেস ল্যাংগিল-ইউসটিসে এ ঘটনা ঘটেছে।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
আগস্ট ১৪, ২০১৬ ০৩:০৭ Asia/Dhaka
  • মৌমাছির  কাছে হেরে গেল  মার্কিন পরাক্রমশালী যুদ্ধবিমান এফ-২২

ইঞ্জিনে বাসা বানানোর কারণে একদিন আকাশে উড়তে পারে নি আমেরিকার অত্যাধুনিক যুদ্ধবিমান এফ-২২। ভার্জিনিয়া অঙ্গরাজ্যের জয়েন্ট বেস ল্যাংগিল-ইউসটিসে এ ঘটনা ঘটেছে।

রানওয়েতে আটকে রয়েছে এফ-২২ যুদ্ধবিমান

গত মাসে এ ঘটনা ঘটলেও তা সম্প্রতি প্রকাশ করা হয়েছে। সর্বাধুনিক প্রযুক্তিতে নির্মিত  এবং ইলেক্ট্রনিক যন্ত্রপাতি সমৃদ্ধ এফ-২২ বিমানের রাতারাতি চাক বানায় একদল মৌমাছি। ফলে মৌমাছির ঝাঁককে ওখান থেকে  সরিয়ে নেয়ার ব্যবস্থা না করা পর্যন্ত ১৪ কোটি ৩০ লাখ ডলার মূল্যের যুদ্ধবিমানের পূর্ব নির্ধারিত উড্ডয়ন বাতিল করে দেয়া হয়।

পরে মার্কিন নৌ বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা এবং মৌমাছি পালক অ্যান্ডি ওয়েস্ট্রিসকে তলব করা হয়। না মেরে ঝাঁককে এফ-২২ যুদ্ধবিমান থেকে সরিয়ে নেয়ার দায়িত্ব দেয়া হয় মৌমাছি বিশেষজ্ঞ ওয়েস্ট্রিসকে। অপসারিত মৌমাছির ওজন ছিল প্রায় চার কেজি। অর্থাৎ চাকে আনুমানিক ২০ হাজার মৌমাছি বাসা বেঁধেছিল।  অবশ্য চাক সরিয়ে নেয়ার পর এফ-২২ বিমান যথারীতি আকাশে উড়তে পেরেছে।#

পার্সটুডে/মূসা রেজা/১৪