মানবিজ থেকে দায়েশ সন্ত্রাসীদের নিরাপদে সরার সুযোগ দিয়েছে আমেরিকা
https://parstoday.ir/bn/news/world-i17464-মানবিজ_থেকে_দায়েশ_সন্ত্রাসীদের_নিরাপদে_সরার_সুযোগ_দিয়েছে_আমেরিকা
সিরিয়ার উত্তরাঞ্চলীয় মানবিজ শহর থেকে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের কয়েকশ’ সদস্যকে নিরাপদে সরে যাওয়ার সুযোগ করে দিয়েছে মার্কিন সমর্থিত বাহিনী।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ১৭, ২০১৬ ১৪:৫৫ Asia/Dhaka
  • মানবিজ থেকে দায়েশ সন্ত্রাসীদের নিরাপদে সরার সুযোগ দিয়েছে আমেরিকা

সিরিয়ার উত্তরাঞ্চলীয় মানবিজ শহর থেকে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের কয়েকশ’ সদস্যকে নিরাপদে সরে যাওয়ার সুযোগ করে দিয়েছে মার্কিন সমর্থিত বাহিনী।

আমেরিকার নেতৃত্বাধীন যৌথ বাহিনীর মুখপাত্র মার্কিন সেনাবাহিনীর কর্নেল কারভার বলেন, সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের কমান্ডাররা দায়েশ বহরকে নিরাপদে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অস্ত্র সমর্পণ করার পর দায়েশ সদস্যদের চলে যাওয়ার সুযোগ করে দেয়া হয়। অবশ্য কয়েকশ’ গাড়ি নিয়ে তারা চলে যেতে সক্ষম হয়।

অস্ত্র সমর্পণকারী দায়েশ সন্ত্রাসীদের সংখ্যা ১০০ থেকে ২০০ হবে বলে জানানো হয়েছে। দায়েশের বহরের প্রতিটি গাড়িতে বেসামরিক মানুষ ছিল এবং তাদের সংখ্যা জানানো হয় নি।   

দায়েশ সন্ত্রাসীদের এই প্রথম এভাবে সরে যাওয়ার সুযোগ করে দেয়া হয়েছে। এছাড়া, মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবরে আরো বলা হয়েছে, মানবিজ থেকে এভাবে সরে পড়া দায়েশ সন্ত্রাসীদের অনেকেই নিরাপদে তুর্কি সীমান্ত পার হয়েছে।#

পার্সটুডে/মূসা রেজা/১৭