‘উ.কোরিয়ার পরমাণু বোমা আমেরিকার জন্য এখন বাস্তব হুমকি’
https://parstoday.ir/bn/news/world-i17581-উ.কোরিয়ার_পরমাণু_বোমা_আমেরিকার_জন্য_এখন_বাস্তব_হুমকি’
মার্কিন সরকার মনে করছে উত্তর কোরিয়ার পরমাণু বোমা দেশটির জন্য বাস্তব হুমকি হয়ে দেখা দিয়েছে। উত্তর কোরিয়ার অস্ত্র কর্মসূচির নাটকীয় অগ্রগতির কারণে পরমাণু বোমা হামলার বিষয়টি এখন আর তাত্ত্বিক নয় বরং বাস্তব হুমকি হয়ে উঠেছে বলে মার্কিন সরকার মনে করছে।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
আগস্ট ১৯, ২০১৬ ০৮:০৯ Asia/Dhaka
  • ‘উ.কোরিয়ার পরমাণু বোমা আমেরিকার জন্য এখন বাস্তব হুমকি’

মার্কিন সরকার মনে করছে উত্তর কোরিয়ার পরমাণু বোমা দেশটির জন্য বাস্তব হুমকি হয়ে দেখা দিয়েছে। উত্তর কোরিয়ার অস্ত্র কর্মসূচির নাটকীয় অগ্রগতির কারণে পরমাণু বোমা হামলার বিষয়টি এখন আর তাত্ত্বিক নয় বরং বাস্তব হুমকি হয়ে উঠেছে বলে মার্কিন সরকার মনে করছে।

উত্তর কোরিয়ার দীর্ঘ এবং মধ্যপাল্লার ক্ষেপণাস্ত্র কর্মসূচি ক্ষেত্রে সফল পরীক্ষা এমন হুমকি সৃষ্টি করেছে। মার্কিন নিউজ চ্যানেল সিএনএন দেশটির গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে এ খবর দিয়েছে।

পরমাণু হামলার জন্য প্রয়োজনীয় ক্ষেপণাস্ত্রসহ অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে উত্তর কোরিয়া আগের তুলনায় অনেক খোলামেলা হয়েছে। এ সব বিষয়ে একাধিক পরীক্ষা চালাচ্ছে দেশটি।  এ ছাড়া, পরীক্ষার ক্ষেত্রে ব্যর্থতার কথাও খোলামেলা ভাবেই তুলে ধরছে। কিংবা এতে কোনো রাখঢাকের তোয়াক্কা আর করছে না।

এতে মনে হচ্ছে ক্ষেপণাস্ত্রতে বসানোর উপযোগী ছোট ও হালকা পরমাণু বোমা বানাতে সফল হয়েছে উত্তর কোরিয়া ।

সব মিলিয়ে উত্তর কোরিয়া এখন আমেরিকা ও তার মিত্রদের জন্য বাস্তব হুমকি হয়ে দেখা দিয়েছে বলে মনে করছে মার্কিন গোয়েন্দা সূত্রগুলো।

এর আগে উত্তর কোরিয়া প্লুটোনিয়াম উৎপাদন পুনরায় শুরু করেছে। পাশাপাশি হালকা এবং নানামুখী পরমাণু বোমা নির্মাণে এরই মধ্যে সফল হয়েছে বলে জাপানের কিয়োদো বার্তা সংস্থার খবর প্রকাশিত হয়েছে।#

পার্সটুডে/মূসা রেজা/১৯