শিগগিরি পাকিস্তান সফরে যাবেন এরদোগান
https://parstoday.ir/bn/news/world-i17596-শিগগিরি_পাকিস্তান_সফরে_যাবেন_এরদোগান
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, শিগগিরি তিনি পাকিস্তান সফর করবেন। বিপদের সময় ইসলামাবাদ তুরস্কের পাশে দাঁড়ানোর জন্য তিনি দেশটির সরকার ও জনগণকে ধন্যবাদ দিতে এ সফরে যাবেন। পাকিস্তানের রাষ্ট্রীয় গণমাধ্যম এ খবর দিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ১৯, ২০১৬ ০৮:৪৯ Asia/Dhaka
  • এরদোগানের সঙ্গে বৈঠকে পাকিস্তানের প্রতিনিধিদল
    এরদোগানের সঙ্গে বৈঠকে পাকিস্তানের প্রতিনিধিদল

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, শিগগিরি তিনি পাকিস্তান সফর করবেন। বিপদের সময় ইসলামাবাদ তুরস্কের পাশে দাঁড়ানোর জন্য তিনি দেশটির সরকার ও জনগণকে ধন্যবাদ দিতে এ সফরে যাবেন। পাকিস্তানের রাষ্ট্রীয় গণমাধ্যম এ খবর দিয়েছে।

পাকিস্তানের জাতীয় পরিষদের উচ্চ কক্ষ সিনেটের সদস্য সাইয়্যেদ মুশাহিদ হোসেইনের নেতৃত্বে দেশটির সংসদীয় একটি প্রতিনিধিদল গতকাল (বৃহস্পতিবার) তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের সঙ্গে রাজধানী আংকারায় তার প্রাসাদে সাক্ষাৎ করে।  এ সময় এরদোগান পাকিস্তানের কোয়েটা শহরের ভয়াবহ সন্ত্রাসী হামলার নিন্দা ও হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে সংগ্রামে তুরস্ক পাকিস্তানের প্রচেষ্টার প্রতি সমর্থন জানায়।

এরদোগানের সঙ্গে সাক্ষাৎ অনুষ্ঠানে সিনেটর মুশাহিদ হোসেইন জানান, পাকিস্তানের এ সংসদীয় প্রতিনিধিদলে সরকারপন্থি ও বিরোধী আটটি রাজনৈতিক দলের সদস্য রয়েছেন। গত ১৫ জুলাই সেনা অভ্যুত্থান প্রচেষ্টা শক্তহাতে ব্যর্থ করে দেয়ার জন্য মুশাহিদ হোসেইন প্রেসিডেন্ট এরদোগানের ব্যাপক প্রশংসা করেন।#   

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৯