চীনের কাছে ড্রোন ইঞ্জিন পাঠানোর অভিযোগে মার্কিন নারীর ৪ বছরের জেল
https://parstoday.ir/bn/news/world-i17767-চীনের_কাছে_ড্রোন_ইঞ্জিন_পাঠানোর_অভিযোগে_মার্কিন_নারীর_৪_বছরের_জেল
আমেরিকার মায়ামির ফেডারেল আদালত দেশটির একজন নারীকে চীনের কাছে মার্কিন সামরিক সরঞ্জাম পাঠানোর চক্রান্তে জড়িত থাকার অভিযোগ চার বছরের কারাদণ্ড দিয়েছে। ৪৫ বছর বয়সী নারী ওয়েনজিয়া ম্যানের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে, তিনি চীনের কাছে মার্কিন জঙ্গিবিমান ও ড্রোনের ইঞ্জিনসহ নানা ধরনের সামরিক সরঞ্জাম পাচারের চেষ্টা করেছিলেন।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
আগস্ট ২১, ২০১৬ ০৮:৪৯ Asia/Dhaka
  • এমকিউ-৯ ড্রোন (ফাইল ফটো)
    এমকিউ-৯ ড্রোন (ফাইল ফটো)

আমেরিকার মায়ামির ফেডারেল আদালত দেশটির একজন নারীকে চীনের কাছে মার্কিন সামরিক সরঞ্জাম পাঠানোর চক্রান্তে জড়িত থাকার অভিযোগ চার বছরের কারাদণ্ড দিয়েছে। ৪৫ বছর বয়সী নারী ওয়েনজিয়া ম্যানের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে, তিনি চীনের কাছে মার্কিন জঙ্গিবিমান ও ড্রোনের ইঞ্জিনসহ নানা ধরনের সামরিক সরঞ্জাম পাচারের চেষ্টা করেছিলেন।

ওয়েনজিংয়া ম্যানের বিরুদ্ধে দায়ের করা মামলার আর্জিতে বলা হয়েছে, তিনি সঠিক লাইসেন্স ছাড়াই এসব সামরিক সরঞ্জাম চীনের কাছে পাঠানোর চক্রান্ত করেন।  

মার্কিন ফেডারেল প্রসিকিউটরের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ওয়েনজিয়া ম্যান এসব সামরিক সরঞ্জাম পাঠানোর জন্য চীনের এক ব্যক্তির সঙ্গে সহযোগিতা করে আসছিলেন। এসব সরঞ্জামের মধ্যে ছিল এফ-১৩৫, এফ-২২, এফ-১৬ জঙ্গিবিমান এবং এমকিউ-৯ ড্রোনের ইঞ্জিন। এমকিউ-৯ ড্রোন থেকে হেলফায়ার ক্ষেপণাস্ত্র ছোঁড়া যায়।

মার্কিন আদালত বলেছে, এসব সামরিক প্রযুক্তি চীনের কাছে পাঠানোর বিষয়ে ওয়েনজিয়া ম্যানের সুস্পষ্ট ইচ্ছা ছিল এবং এসব প্রযুক্তি পেলে চীনের সামরিক বাহিনী লাভবান হতো। তবে ম্যানের আইনজীবী অ্যালেক্স স্ট্রসম্যান দাবি করেছেন, তার মক্কেলকে ফাঁদে ফেলেছে মার্কিন ফেডারেল গোয়েন্দা সংস্থা।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২১