ইতালিতে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৫০
https://parstoday.ir/bn/news/world-i18133-ইতালিতে_ভূমিকম্পে_মৃতের_সংখ্যা_বেড়ে_২৫০
ইতালির মধ্যাঞ্চলে গতকালের (বুধবার) ভয়াবহ ভুমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৫০ জনে দাঁড়িয়েছে। ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের উদ্ধারে অভিযান যতই এগিয়ে যাচ্ছে মৃতের সংখ্যা ততই দ্রুত বাড়ছে।  
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ২৫, ২০১৬ ০৮:৪৪ Asia/Dhaka
  • ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ইতালি
    ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ইতালি

ইতালির মধ্যাঞ্চলে গতকালের (বুধবার) ভয়াবহ ভুমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৫০ জনে দাঁড়িয়েছে। ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের উদ্ধারে অভিযান যতই এগিয়ে যাচ্ছে মৃতের সংখ্যা ততই দ্রুত বাড়ছে।  

গতকাল দিন শেষে ইতালির প্রধানমন্ত্রী মাত্তেও রেনজি ভূমিকম্পে নিহতের সংখ্যা ১২০ বলে জানিয়েছিলেন। কিন্তু ইতালির সিভিল প্রটেকশন এজেন্সি আজ জানিয়েছে, স্থানীয় কর্মকর্তাদের দেয়া তথ্য অনুসারে রেইতি প্রদেশে মারা গেছে ১৯০ জন এবং আসকোলি পিসেনো প্রদেশে মারা গেছে ৫৭ জন। রেইতি প্রদেশের মধ্যাঞ্চলীয় অ্যামাত্রিস শহরে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং হতাহত মানুষের সংখ্যা বেশি। এ শহরে মাত্র কয়েকটি বাড়ি টিকে আছে। 

গতকাল ইতালির মধ্যাঞ্চলে ৬.২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে বহু ঘর-বাড়ি ধ্বংস হয়েছে এবং এখনো অন্তত ১০০ ব্যক্তি নিখোঁজ রয়েছে। এসব মানুষের সন্ধানে উদ্ধারকর্মীরা ব্যাপক তৎপরতা চালাচ্ছে।#     

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৫