আমেরিকার মহাকাশযান উৎক্ষেপণ প্যাডে বিস্ফোরণ; স্যাটেলাইট ধ্বংস
https://parstoday.ir/bn/news/world-i18916-আমেরিকার_মহাকাশযান_উৎক্ষেপণ_প্যাডে_বিস্ফোরণ_স্যাটেলাইট_ধ্বংস
আমেরিকার ফ্লোরিডায় মহাকাশযান উৎক্ষেপণ প্যাডে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্পেসএক্স এর ফেলকন-৯ নামে একটি রকেট উৎক্ষেপণ সংক্রান্ত পরীক্ষা চালানোর সময় এ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ফলে একটি স্যাটেলাইট ধ্বংস হয়ে গেছে।
(last modified 2026-09-23T13:48:56+00:00 )
সেপ্টেম্বর ০১, ২০১৬ ২১:৩৫ Asia/Dhaka
  • আমেরিকার মহাকাশযান উৎক্ষেপণ প্যাডে বিস্ফোরণ; স্যাটেলাইট ধ্বংস

আমেরিকার ফ্লোরিডায় মহাকাশযান উৎক্ষেপণ প্যাডে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্পেসএক্স এর ফেলকন-৯ নামে একটি রকেট উৎক্ষেপণ সংক্রান্ত পরীক্ষা চালানোর সময় এ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ফলে একটি স্যাটেলাইট ধ্বংস হয়ে গেছে।

কক্ষপথে একটি স্যাটেলাইট (কৃত্রিম উপগ্রহ) পাঠানোর কার্যক্রমের অংশ হিসেবে এ রকেটটি শনিবার উৎক্ষেপণের কথা ছিল। ওই স্যাটেলাইটে ফেইসবুকের শেয়ার ছিল এবং স্যাটেলাইটটিকে ফেইসবুকও ব্যবহার করবে বলে এর আগেই ঘোষণা করা হয়েছিল।

জ্বালানি পরীক্ষার সময় এটি বিস্ফোরিত হয়। নাসা জানিয়েছে, বৃহস্পতিবার সকালে স্পেসএক্স মনুষ্যবিহীন রকেটটির পরীক্ষামূলক উৎক্ষেপণের সময় উৎক্ষেপণ প্যাডেই এটি বিস্ফোরিত হয়।বহুদূর থেকে এর কালো ধোঁয়ার কুণ্ডলি লক্ষ্য করা গেছে। ফেইসবুক কর্তৃপক্ষও এ ঘটনায় হতাশা ব্যক্ত করেছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২