ইরানের গোয়েন্দামন্ত্রীর নজিরবিহীন জার্মানি সফর
https://parstoday.ir/bn/news/world-i19477-ইরানের_গোয়েন্দামন্ত্রীর_নজিরবিহীন_জার্মানি_সফর
ইরানের গোয়েন্দামন্ত্রী মাহমুদ আলাভি জার্মানি সফর করেছেন। কোনো পূর্ব ঘোষণা ছাড়াই গুরুত্বপূর্ণ এ সফর সম্পর্কে বিস্তারিত বিবরণ প্রকাশ করা হয় নি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ০৭, ২০১৬ ০৮:১৮ Asia/Dhaka
  • ইরানের গোয়েন্দামন্ত্রীর নজিরবিহীন জার্মানি সফর

ইরানের গোয়েন্দামন্ত্রী মাহমুদ আলাভি জার্মানি সফর করেছেন। কোনো পূর্ব ঘোষণা ছাড়াই গুরুত্বপূর্ণ এ সফর সম্পর্কে বিস্তারিত বিবরণ প্রকাশ করা হয় নি।

ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত সংক্ষিপ্ত সংবাদ বিজ্ঞপ্তিতে  এ সফরের বিষয়টি প্রকাশ করা হয়। এতে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আমন্ত্রণে জার্মানি সফর করেন আলাভিসহ একটি ইরানি প্রতিনিধি দল। অবশ্য তিনি কবে জার্মানি সফর করেন তা জানানো হয় নি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বার্লিনে জার্মান গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইরানের গোয়েন্দামন্ত্রী। সাক্ষাতে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়েছে।

উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ যখন বিশ্বের জন্য ক্রমবর্ধমান হুমকি হয়ে দেখা দিয়েছে তখন ইউরোপের কেন্দ্রে অবস্থিত দেশটি নজিরবিহীনভাবে সফর করলেন মাহমুদ আলাভি। প্রধানত মধ্যপ্রাচ্যে তৎপর এ সন্ত্রাসী গোষ্ঠী সম্প্রতি জার্মানিসহ ইউরোপের বিভিন্ন দেশ এবং আমেরিকায় জঙ্গি হামলা চালিয়েছে।

এদিকে, দায়েশ বিরোধী লড়াইয়ের পুরোভাগে রয়েছে ইরান। দায়েশের তৎপরতায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত ইরাক ও সিরিয়াকে সামরিক পরামর্শ দিয়ে সহায়তা করছে তেহরান।#

পার্সটুডে/মূসা রেজা/মুজাহিদুল ইসলাম/৭