আমেরিকাজুড়ে কারাবন্দীদের ধর্মঘট
সারা আমেরিকার কারাগারগুলোতে বন্দীরা ধর্মঘট শুরু করেছে। কারাগারগুলোতে থাকার অবস্থা উন্নত করা এবং তাদের ভাষায় আধুনিক দাসত্বের অবসান ঘটানোর দাবিতে এ ধর্মঘট শুরু হয়েছে।
কারাবন্দীদের অধিকার রক্ষা বিষয়ক সংগঠনগুলোর তথ্য মতে- এটি হচ্ছে আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় কারা-ধর্মঘট। ধর্মঘটের কারণে আমেরিকার ২৪টি রাজ্যের ৪০টি কারাগারের বন্দীরা সব ধরনের খাবার খেতে অস্বীকার করেছে।
‘ইনকারসারেটেড ওয়ার্কার্স অর্গনাইজিং কমিটি বা আইডাব্লিউওসি’র সদস্য ফিলিপ রুইজ বলেছেন, “এখনো দাসত্ব রয়েছে এবং কারা-ব্যবস্থায় তা ভালোভাবেই চলছে। তবে এ বছরের পর এটি আর কোনোভাবেই থাকবে না।” তিনি জানান, কারাবন্দীরা আমরণ অনশনে অংশ নিচ্ছে। দীর্ঘদিন ধরে নির্জন কক্ষে রাখা এবং অপর্যাপ্ত স্বাস্থ্যসেবার প্রতিবাদ জানাচ্ছে কারাবন্দীরা। এছাড়া, কারাগারগুলোতে ধারণক্ষমতার চেয়ে বেশি বন্দী রাখা ও তাদের ওপর সহিংস হামলা বন্ধেরও দাবি জানিয়েছে তারা।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১০