এবার পুতিনের অভিযোগ: 'যুদ্ধবিরতির সুযোগ নিয়ে সন্ত্রাসীরা পুনর্গঠিত হচ্ছে'
https://parstoday.ir/bn/news/world-i20419-এবার_পুতিনের_অভিযোগ_'যুদ্ধবিরতির_সুযোগ_নিয়ে_সন্ত্রাসীরা_পুনর্গঠিত_হচ্ছে'
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, সিরিয়ায় সহিংসতায় লিপ্ত উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীগুলো যুদ্ধবিরতির সুযোগ নিয়ে পুনর্গঠিত হচ্ছে; সন্ত্রাসীরা এ যুদ্ধবিরতির অপব্যবহার করছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ১৭, ২০১৬ ১২:৫৬ Asia/Dhaka
  • রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
    রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, সিরিয়ায় সহিংসতায় লিপ্ত উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীগুলো যুদ্ধবিরতির সুযোগ নিয়ে পুনর্গঠিত হচ্ছে; সন্ত্রাসীরা এ যুদ্ধবিরতির অপব্যবহার করছে।

কিরগিজস্তানের রাজধানী বিশকেকে পুতিন সাংবাদিকদের কাছে এ কথা বলেছেন। তিনি আরো বলেন, সিরিয়ার উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী ও কথিত উদারপন্থিদেরকে আলাদা করতে পারে নি আমেরিকা। কারণ আমেরিকা নিজেই এদেরকে নিয়ে জটিলতা মোকাবেলা করছে।

রুশ নেতা বলেন, আমেরিকা ও রাশিয়ার মধ্যস্থতায় যে যুদ্ধবিরতি হয়েছে তাতে মস্কো তার অংশ ঠিকমতোই পালন করছে। রাশিয়ার দায়িত্ব ছিল সিরিয়ার সেনাদের জন্য যুদ্ধবিরতি মেনে চলার বিষয়টি নিশ্চিত করা। মস্কো সে দায়িত্ব পালন করছে। তিনি যুদ্ধবিরতির বিষয়ে ইতিবাচক মনোভাব ব্যক্ত করে আশা করেন, আমেরিকাও একইভাবে যুদ্ধবিরতি মেনে চলার প্রতিশ্রুতি পালন করবে। পুতিন বলেন, সিরিয়ার যুদ্ধবিরতির ভেতরে ওয়াশিংটন ও মস্কোর অভিন্ন লক্ষ্য রয়েছে।

    

 পুতিন বলেন, “আমাদের একে অপরের কাছে সৎ ও স্বচ্ছ হতে হবে কিন্তু আমি বুঝতে পারি না কেন আমাদেরকে যেকোনো চুক্তি গোপন করতে হবে।” জাতিসংঘে সিরিয়ার যুদ্ধবিরতির বিষয়টি আমেরিকা প্রকাশ করতে রাজি না হওয়ার দিকে ইঙ্গিত করে পুতিন এ কথা বলেন।

গত সোমবার থেকে সিরিয়ায় যুদ্ধবিরতি কর্যকর হয়েছে। তবে রাশিয়া বার বার বলে আসছে- আমেরিকা যদি উগ্র সন্ত্রাসীদের থেকে কথিত উদারপন্থিদের আলাদা করতে ব্যর্থ হয় তাহলে মার্কিন সমর্থিত গোষ্ঠীগুলোর ওপর বিমান হামলা শুরু করবে রাশিয়া।#   

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৭