সিরিয় সেনা অবস্থানে মার্কিন বিমান হামলার কথা স্বীকার; হাস্যকর বিবৃতি
-
ফাইল ফটো
সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আজ-জোরের সামরিক বিমানঘাঁটির কাছে সরকারি সেনাদের অবস্থানে গতকাল (শনিবার) হামলা চালানোর কথা নিশ্চিত করেছে আমেরিকা। এ ঘটনায় মার্কিন সামরিক বাহিনী দুঃখ প্রকাশ করে বলেছে, তারা ভুলবশত এ হামলা করেছে এবং রাশিয়ার কর্মকর্তাদের বার্তা পাওয়ার পরপরই হামলা বন্ধ করেছে।
মার্কিন সামরিক বাহিনীর এ হাস্যকর বিবৃতিতে আরো বলা হয়েছে, “জোট সেনারা মনে করেছিল যে, তারা উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের অবস্থানে হামলা করছে।” এ বিবৃতিতে বলা হয়, “মার্কিন নেতৃত্বাধীন জোট কখনই উদ্দেশ্যমূলকভাবে সিরিয়ার সেনাদের ওপর হামলা চালায় নি এবং কীভাবে এ হামলা হয়েছে তারা তা তদন্ত করে দেখবে।”
ব্রিটেনভিত্তিক কথিত মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, গতকালের হামলায় সিরিয়ার ৮০ জন সেনা নিহত হয়েছে। হামলার পরপরই দায়েশ অভিযান চালিয়ে ওই অঞ্চলের নিয়ন্ত্রণ নেয় তবে সিরিয়ার সেনারা পরে তা আবার পুনরুদ্ধার করতে সক্ষম হয়।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৮