১৫০ কোটি ইউরো ব্যয়ে ৫ যুদ্ধজাহাজ কিনছে জার্মানি
অক্টোবর ১৬, ২০১৬ ১৫:১৩ Asia/Dhaka
জার্মানি অন্তত পাঁচটি ব্রান্সউইক শ্রেণীর যুদ্ধজাহাজ কিনবে। ১৫০ কোটি ইউরো ব্যয়ে এ সব রণতরী কেনার অনুমোদন দিয়েছে দেশটির সংসদ। আগামী পাঁচ বছরের মধ্যে এ সব রণতরী কেনা হবে।
বর্তমানের জার্মান নৌবাহিনীর পাঁচটি একই শ্রেণীর রণতরী রয়েছে। নতুন পাঁচ রণতরীর মধ্যে দু’টি ২০১৯ সালের মধ্যে জার্মান নৌবাহিনীর অন্তর্ভুক্ত হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
বাল্টিক তীরবর্তী অঞ্চল, ভূমধ্যসাগরসহ সামগ্রিক ভাবে বিশ্বের নতুন নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় এ সব রণতরী কিনছে বার্লিন। জার্মান দৈনিক সুডেউটসশে জেইটুং এ খবর দিয়েছে।
দৈনিকের খবরে আরো বলা হয়েছে, পাঁচ যুদ্ধজাহাজ কেনাসহ জার্মান নৌবাহিনীর আধুনিকায়নকে হয়ত রাশিয়ার প্রতি বার্লিনের সংকেত হিসেবে গণ্য করা হবে।#
পার্সটুডে/মূসা রেজা/১৬
ট্যাগ